admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ মে, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ণ
সনতচক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনায় সন্দীপ সরকার নামের এক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ফরিদপুর কোতোয়ালি থানায় শোভা রামপুর এলাকার সন্তোষ সরকারের ছেলে।
শনিবার (২৮ মে) বিকাল ৫টার দিকে ফরিদপুর সাবরেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মতে, মোটরসাইকেল আরোহী সন্দীপ সরকারকে সদর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সে মারাত্মক ভাবে আহত হয়।
স্থানীয় লোকজন তাকে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।