admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুন, ২০২২ ১২:৪৬ অপরাহ্ণ
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় তিন হাজার পঞ্চাশ পিচ ইয়াবাসহ তিন মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, ভাঙ্গার ব্রাহ্মণপাড়া এলাকার জাফর ফরাজীর ছেলে সুমন ফরাজী (২৩), একই এলাকার আ: খালেক মাতুব্বরের ছেলে ছোবাহান মাতুব্বর (৪৫) ও ছিদ্দিক বেপারীর মেয়ে রোজিনা আক্তার (৩৩)।
শুক্রবার(২৪.৬.২২) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় সুত্রে জানাযায়,শুক্রবার (২৪জুন)৯. ৩০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ফরিদপুর জেলার ভাঙ্গায় ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতের কাছ থেকে তিন হাজার পঞ্চাশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ডিবির এস আই আ: রহিম মোল্লা বাদী হয়ে একটি মাদক মামলা করেছেন।