হোম
অপরাধ

ফরিদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমির পেঁয়াজ তুলে নেওয়ার অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে মো. রুহুল আমিন ফকির (৬০) নামে এক কৃষকের জমি থেকে পেঁয়াজ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে রইসুল ইসলাম পলাশ মিয়া নামে এক বিএনপির নেতার বিরুদ্ধে। উপজেলার শেখর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে রোববার (২৩ মার্চ) বিকেলে ভুক্তভোগী কৃষক বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (২৪ মার্চ) দুপুরে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান। অভিযুক্ত রইসুল ইসলাম পলাশ মিয়া বোয়ালমারী উপজেলা বিএনপির সদ্য সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের রাখালতলি গ্রামের মৃত আব্দুর রসিদ ফকিরের ছেলে রুহুল আমিন ফকির পৈতৃক সূত্রে দীঘিরপাড় মৌজার ৫১৭ নম্বর খতিয়ানে ৭১৯ নম্বর দাগের ৬০ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। পৈতৃক সূত্রে প্রাপ্ত এ জমিতে প্রতি বছরের মতো এ বছরও পেঁয়াজের চাষাবাদ করেছেন তিনি। পবিত্র রমজান উপলক্ষ্যে স্থানীয় মসজিদে ১০ দিনের ইতিকাফে বসেন কৃষক রুহুল আমিন ফকির। এ সুযোগ কাজে লাগিয়ে রোববার সকালে বিএনপি নেতা রইসুল ইসলাম পলাশ মিয়ার নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল জোরপূর্বক ওই জমির পেঁয়াজ তুলে নিতে শুরু করেন।

খবর পেয়ে মসজিদ থেকে এতেকাফ ভেঙে ঘটনাস্থলে ছুটে যান কৃষক রুহুল আমিন। এ সময় আবাদি জমির পেঁয়াজ তুলে নিতে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা (পেঁয়াজ তুলে নেওয়া লোকজন) হুমকি-ধমকি দেয়। এতে প্রাণ ভয়ে ঘটনাস্থল থেকে ফিরে সন্ধ্যায় বৃদ্ধ কৃষক রুহুল আমিন ৬০ শতাংশ জমির পেঁয়াজ জোরপূর্বক তুলে নেওয়ার ব্যাপারে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত রইসুল ইসলাম পলাশ মিয়া বলেন, এই জমিটা আর.এস রেকর্ডের মালিকের কাছ থেকে আমরা ক্রয়সূত্রে মালিক। এর মাঝে এস.এ রেকর্ডে ভুলক্রমে জমিটা আমার বিরুদ্ধে অভিযোগকারী রুহুল আমীনের বাবার নামে রেকর্ড হয়ে যায়। পরবর্তীতে বি.এস রেকর্ডের সময় বাংলাদেশ সরকারের নামে রেকর্ড হয়। আমরা আর.এস মালিকের কাছ থেকে ক্রয় করা দলিল দিয়ে আদালতে মামলা করলে আমাদের পক্ষে আদালত রায় দিয়েছেন।

তিনি বলেন, গত সরকারের আমলে আমি বিস্ফোরক মামলায় জেলে গেলে ওই সময় লোকজন নিয়ে কৃষক রুহুল আমীনের পরিবার জমিটি দখলে নেয়। আমরা কারো কোনো জমির পেঁয়াজ আনি নাই। জমির মালিক হিসেবে ভাগ এনেছি মাত্র।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, পেঁয়াজ তুলে নেওয়ার ব্যাপারে এক কৃষকের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 14 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 21 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 21 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক