admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৩ অপরাহ্ণ
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় এক পুলিশ কর্মকর্তার বাড়ির ছাদ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২.৯.২২)সকালে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামের মো. বাবুল মাতুবরের বাড়ির দোতলা ভবনের ছাদ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র- ঢাল, কাতরা, সড়কি ও লাঠি উদ্ধার করা হয়। বাবুল মাতবর সদর বেড়া গ্রামের মৃত রশিদ মাতবরের ছেলে। বর্তমানে তার পোস্টিং ঢাকায় বলে জানা গেছে। এ বিষয়ে বাবুল মাতবর বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় কর্মরত আছি। আমার গ্রামের বাড়িতে এলাকার পরিবেশ ভালো না থাকায় আমি গ্রামে খুব কম যাই। কেউ আমাকে ফাঁসাতে আমার বাসার ছাদে দেশীয় অস্ত্র রাখতে পারে।
পুলিশ অফিসারের বাড়ির ছাদ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ মণ্ডল বলেন, ‘তালমা ইউনিয়নের সদরবেরা এলাকায় গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ এলাকায় মাঝেমধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে এলাকা নিরাপদ ও শান্ত রাখতে আমরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছি।