admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২২ ২:১৮ অপরাহ্ণ
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে শীতার্ত, অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি ) সকাল ১১টায় রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চত্বরে ৪৭০জনের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, ইউপি সচিব আব্দুস সোবহান, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ প্রমুখ। এছাড়াও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র ইউপির গ্রাম পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।