হোম
অপরাধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১২টি এতিমখানার ৩১৭ জন এতিমের নামে ৩৮ লাখ আত্মসাৎ!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২০ ৯:৪৪ পূর্বাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১২টি এতিমখানার ৩১৭ জন এতিমের নামে ৩৮ লাখ আত্মসাৎ-এম কে নিউজ

ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১২টি এতিমখানার ৩১৭ জন এতিমের নামে ৩৮ লাখ আত্মসাৎ!  বরাদ্দ দিয়েছিল সরকার। কিন্তু সে সব টাকা গায়েবের অভিযোগ পাওয়া গেছে। চলতি বছরের জুন মাসে এগুলো বরাদ্দ দেয়া হয়। এ বিষয়ে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ও কোনো তথ্য দিতে পারেনি।

সংশ্লিষ্টরা জানান, মহামারি করোনাভাইরাসের সুযোগ কাজে লাগিয়ে এবং বিশেষ উন্নয়ন খাতে ব্যয় দেখিয়ে এসব টাকা গায়েব করে দিয়েছে এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর দাবি, করোনার কারণে এতিমখানা বন্ধ ছিল। তাই টাকাগুলো উন্নয়ন খাতে ব্যয় করা হয়েছে। যদিও উন্নয়ন খাতে অর্থ ব্যয়ের কোনো প্রমাণ তারা দিতে পারেনি। প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা জানায়, তারা টাকা বরাদ্দের কথা কিছুই জানে না। উল্টো প্রতিষ্ঠানকে মাঝে-মধ্যে টাকা দিতে হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- ইসলামিয়া এতিমখানা, ভাঙ্গা পশ্চিমপাড়া একমাতুস সুন্নাহ এতিমখানা, বাংলাদেশ ইসলামি মিশন শিশুসদন এতিমখানা, রহমানিয়া এতিমখানা, মফিজউদ্দিন ইসলামিয়া এতিমখানা, বালিয়াহাটি হায়েজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ডাঙ্গারপাড় স্বতন্ত্র ইসলামিয়া এতিমখানা, মুনসুরাবাদ ইসলামিয়া শিশুসদন এতিমখানা, সোনাময়ী লোকমানিয়া তারিমুস সুন্নাহ এতিমখানা, দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা, পল্লীবেড়া একামাতেদিন এতিমখানা ও ফয়জুল উলুম এতিমখানা।

জানা গেছে, বাংলাদেশ ইসলামি মিশন শিশুসদন এতিমখানা গত মার্চ মাস থেকেই বন্ধ। এমনকি এ নামে কোনো সাইনবোর্ড বা আবাসস্থলও নেই। অথচ প্রতিষ্ঠানটি ৪২ জন এতিমের নামে ৫ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেছে। সোনাময়ী লোকমানীয় তারিমুস সুন্নাহ এতিমখানায় মাত্র একটি কক্ষ। অথচ তারা ১৬ জন এতিম দেখিয়ে ১ লাখ ৯২ হাজার টাকা উত্তোলন করেছে।

মফিজউদ্দিন ইসলামিয়া এতিমখানায় কোনো এতিম শিক্ষার্থী নেই। যারা আছে তারা টাকা দিয়ে পড়াশোনা করছে। অথচ প্রতিষ্ঠানটি ৪৮ জন এতিমের নামে ৫ লাখ ৭৬ হাজার টাকা উত্তোলন করেছে। মুনসুরাবাদ ইসলামি এতিমখানার কোনো আবাসস্থল বা সাইনবোর্ড নেই। যা আছে শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ। বাকি প্রতিষ্ঠানগুলোতেও একই চিত্র। এ বিষয়ে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এতিমদের নামে বরাদ্দকৃত টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। এগুলো কোনোভাবেই উন্নয়ন কাজে ব্যয় করার সুযোগ নেই।

এতিমদের নাম শোনার পর বরাদ্দ দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, তবুও কিছু প্রতিষ্ঠান অনিয়ম করছে। আগামীতে যাচাই-বাছাই করে অনুদান দেয়া হবে এবং কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 4 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 18 hours আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 18 hours আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 1 day আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 2 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক