admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ৮০বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব ৮। গ্রেপ্তারকৃত সাইমান সেখ (৩২) চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার ইসলাম বাজার গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। রোববার উপজেলার খরসুতি ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রোববার রাত ৯টায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে। আসামীকে সোমবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার (১৪ আগষ্ট) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮ এর একটি টিম ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার খরসুতি এলাকায় অভিযান চালিয়ে সাইমান সেখকে (৩২) গ্রেপ্তার করে।
এ সময় গ্রেপ্তারকৃতের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। বোয়ালমারী থানার উপ পুলিশ পরিদর্শক মুহাম্মদ আক্কাস আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ডিএডি বি এম ইউসুফ আলী বাদী হয়ে বোয়ালমারী থানায় সাইমান শেখকে আসামী করে একটি মাদক মামলা করেছেন।