admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২১ ৫:৫৫ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বন্যা, নদী ভাঙ্গন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন, গৃহ নির্মাণ বাবদ অর্থ, গো-খাদ্য ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (২৩.১০.২০২১) বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এগুলো বিতরণ করা হয়।
বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান মীরদাহ পিকুল, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেখা পারভীন, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রণব পান্ডে, ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।
সভা শেষে দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৫০ জনের মধ্যে ৫০ বান্ডিল ঢেউটিন, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, ১১০ প্যাকেট শুকনো খাবার ও ৭০ বস্তা গো-খাদ্য বিতরণ করা হয়।