হোম
অপরাধ

ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ২ জন নিহত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ মে, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী-চরদৈতরকাঠি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একপক্ষের দুইজন নিহতের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, আকিদুল মোল্যা (৪৬) ও খাইরুল মোল্যা (৪৭)। আহত হয়েছে কমপক্ষে ২০ জন।

আজ মঙ্গলবার(৩.৪.২২) দুপুর ২টার দিকে গোহাইলবাড়ি বাড়ি শামসু মাস্টারের বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। আহতদের মধ্যে রাজিবুল ইসলাম (৩০), কাদের মোল্যা (৪০), সোহেল শেখকে (২০) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মাসুদ আহমেদ (৪০) ও আলমগীর আহমেদসহ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এলাকা সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী-দৈতরকাঠি গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকীর সাথে গোহাইলবাড়ি গ্রামের বাসিন্দা মরহুম বজলু খালাসির ছেলে আরিফ হোসেনের দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে ঝাঁমেলা চলে আসছে। গত ১৬ এপ্রিল স্থানীয় গোহাইলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে মোস্তাফা জামানের ও আরিফের দুই প্যানেলে নির্বাচিত অনুষ্ঠিত হয়। এতে মোস্তাফার প্যানেল বিজয়ী হয়ে পুনরায় তিনি (মোস্তফা) ওই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন। এরপর থেকে দুইজনের মধ্যে তীব্র আকার ধারণ করে তাদের বিরোধ। এর আগে থেকেই মোস্তফার বাবা ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বাধীণতা যুদ্ধকালীন স্থানীয় গোহাইলবাড়ি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ ও আরিফ হোসেনের বাবা মরহুম বীরমুক্তিযোদ্ধা বজলু খালাসির মধ্যে বিরোধ চলে আসছিলো।

আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের দিনে বেলা ২টার দিকে মোস্তফা জামানসহ কয়েকজন গোহাইলবাড়ি বাজারে যাচ্ছিল। এ সময় বজলু খালাসির ছেলে আরিফের নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল মোস্তফা জামানের লোকজনকে ঘিরে ফেলে রামদাসহ লাঠিসোটা দিয়ে কুপিয়ে চলে বলে বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ জানান। এতে মোস্তফার আপন দুইভাই মাসুদ আহমেদ (৪০) ও আলমগীর আহমেদসহ আকিদুল মোল্যা (৪৬) ও খাইরুল মোল্যাকে (৪৭) গুরুতর আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আকিদুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খায়রুল শেখ, মাসুদ আহমেদ ও আলমগীর আহমেদসহ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করে। খায়রুল শেখ ফরিদপুর নেওয়ার পথে মারা যায়। নিহত দুইজনের লাশ বর্তমানে বোয়ালমারী থানায় নেওয়া হয়েছে।

মোস্তফা জামানের প্রতিপক্ষ আরিফ হোসেনের যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারটি (০১৭৫৭৮৩৩৬৪১) বন্ধ পাওয়া যায়। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. আতোষি বলেন, হাসপাতালে আসার আগেই আকিদুলের মৃত্যু হয়েছে। খাইরুলসহ আরো কয়েকজনের অবস্থাও আশঙ্খজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, আধিপত্য বিস্তার নিয়ে হামলায় আকিদুল ও খাইরুল নামের দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থল এলাকায় পুলিশের তিনটি টিম কাজ করছে। অভিযান চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 7 minutes আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 28 minutes আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 7 hours আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 9 hours আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 13 hours আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 1 day আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক