হোম
দুর্ঘটনা

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ মে, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মোঃশরিফুল মোল্লা(২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শরিফুল মোল্লা যুগিবরাট গ্রামের সাইদ মোল্লার ছেলে। সে বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। মবার (২৩.০৫.২২) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যায়। মঙ্গলবার (২৪.০৫.২২) দুপুরে সরেজমিনে গেলে নিহত শরিফুলের চাচা ইসলাম মোল্যা(৫৮) কান্না জড়িত কন্ঠে জানান, গত ৩০ এপ্রিল শনিবার বিকালে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নদেরচাঁদ বাওড়ে মাছ ধরাকে কেন্দ্র করে আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যুগিবরাট গ্রামের হুমায়ুন মোল্যা (৬০) ও বিল্লাল মোল্যা (৪০) এর সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এরই রেশ ধরে গত ২১ মে শনিবার সকাল ৯ টার দিকে ভাতিজা শরিফুল কে সাথে নিয়ে যুগিবরাট মাদ্রাসার সামনে গেলে জানতে পারি ইয়াকুব মোল্যার বাড়ির পাশে কিছু লোকজন জড়ো হয়েছে।

এ সময় এক প্রতিবেশি বলেন, এখানে পুলিশ আসছে, এ কথা শুনে আমি আমার ভাতিজাকে সঙ্গে নিয়ে দ্রুত বাওড়ে আমাদের জমিতে যাওয়ার জন্য রওনা দেই। প্রতিমধ্যে ইয়াকুবের বাড়ির কাছে পৌছালে দেখতে পাই পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ড সদস্য গিয়াস ব্যাপারী (৩২) এর সমর্থকরা ঢাল শরকি, রামদাসহ ৫০-৬০জন লোক জড়ো হয়ে আছে। সাথে সাথে ওই লোকগুলো আমাকে ও আমার ভাতিজা শরিফুলকে ঘেরাও করে যুগিবরাট গ্রামের মান্নান শেখের ছেলে আজিজুল শেখ (২৬), চান মিয়ার ছেলে জিয়ার শেখ (৩৫), নূরু গাজীর ছেলে হেমায়েত গাজী (৩০), সোবহান গাজী (২০) ও বিটু শেখের ছেলে এজাজুল শেখ (২২) এলোপাথারি মারধোর ও রামদা দিয়ে কোঁপাতে থাকে। এসময় তারা আমার ভাতিজা শরিফুলকে আমার কাছ থেকে আলাদা করে নিয়ে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। দ্রুত শরিফুলকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে ২২ মে রবিবার উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল সোমবার রাত ৯ টার সময় মারা যায়।

মঙ্গলবার সন্ধ্যার পর লাশ যুগিবরাট বাড়িতে নিয়ে আসলে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ গিয়াস ব্যপারী মোবাইল ফোন দিলে তিনি বলেন, হত্যা কান্ডের সাথে যারা জড়িত তারা আমার কেউ দলিয় লোক না। আমি অল্প বয়সে সদস্য নির্বাচিত হওয়ায় কিছু মাতুব্বর ঈর্ষান্বিত হয়ে আমাকে একটি পক্ষে ফেলা হচ্ছে। আমাকে সবাই ভোট দিয়েছিল। এ ঘটনার সাথে আমি জড়িত না। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, শরীফুলকে আহত করার ঘটনায় গত ২২ মে রবিবার থানায় একটি মামলা হয়েছিল। এ ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। যেহেতু ছেলেটি মারা গেছে আগের অভিযোগটি এখন হত্যা মামলা হিসেবে গৃহিত হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ান আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 59 minutes আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক