admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২১ ৬:২০ অপরাহ্ণ
প্রেসিডেন্ট বাইডেনের সমর্থন পেয়ে ইউক্রেনে যুদ্ধ যুদ্ধ সাজ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার যে কোনও আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। প্রেসিডেন্টের এই সাহসী বক্তব্যের কারণ, মঙ্গলবার দেশটি জাতীয় সেনা দিবস পালন করেছে এবং যুদ্ধের প্রস্তুতি হিসেবে মার্কিন সাঁজোয়া যান ও টহল নৌকার নিশ্চয়তা লাভ করেছে। ইন্ডিপেনডেন্ট ডট আইই। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জন করে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
দেশটি একটি স্বাধীন সামরিক বাহিনী গঠনের ৩০তম বার্ষিকী উদযাপন করছে। খবরে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের প্রতি তার অটল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। সংকট প্রশমিত করার চেষ্টা করতে আগামীকাল বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করবেন বাইডেন। ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য বড় আকারের সামরিক আক্রমণের অভিযোগ করেছে। এমনকি ইউক্রেন মনে করছে, আক্রমণের প্রস্তুতির জন্য দেশটির সীমান্তে কয়েক হাজার সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। এসব ঘটনা দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা বাড়িয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সৈনিকরা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনটি পূরণ করতে চলেছে। রাশিয়ান আগ্রাসন থেকে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তার সেনারা প্রস্তুত। ইউক্রেনীয় সেনাবাহিনী আত্মবিশ্বাসী এবং শত্রুদের যে কোনো পরিকল্পনাকে ব্যর্থ করে দিতে সক্ষম। রাশিয়া ইউক্রেনের ওপর নতুন হামলার অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। তবে পশ্চিমা বিশ্ব তথা যুক্তরাষ্ট্রকে লাল লাইন অতিক্রম না করতে এবং ন্যাটো জোটের পূর্ব দিকে সম্প্রসারণ বন্ধ করতে বলেছেন পুতিন।
খবরে বলা হচ্ছে, যুদ্ধের প্রস্তুতি হিসেবে জেলেনস্কি শহরের কারখানায় তৈরি ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও অস্ত্র সরবরাহের জন্য ইউক্রেনীয় অস্ত্র তৈরির একটি ঐতিহ্যবাহী কেন্দ্র খারকিভের পূর্ব দিকে ভ্রমণ করবেন। তিনি ডোনেটস্ক অঞ্চলও পরিদর্শন করবেন, যেখানে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ান-সমর্থিত বাহিনীর সাথে আগে থেকেই লড়াই করে আসছে। কিয়েভের তথ্যমতে, ২০১৪ সাল থেকে ওই যুদ্ধে এ পর্যন্ত ১৪ হাজার মানুষ নিহত হয়েছে।