admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মে, ২০২১ ৩:৫৬ অপরাহ্ণ
প্রধামনন্ত্রী শেখ হাসিনা বলেছেন যত টাকা লাগুক করোনা টিকা আনবই। করোনাভাইরাস প্রতিরোধে দেশে চলমান টিকাদান কর্মসূচি কিছুটা থমকে গেছে। চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা না পাঠানোর কারণে মাঝপথে সঙ্কট দেখা দেয়। এ অবস্থায় সেরামকে রাজি করানোর পাশাপাশি বিকল্প উৎস থেকেও টিকা আনার চেষ্টা করছে সরকার। প্রধামনন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত টাকা লাগুক, টিকা আনবই। আজ রোববার (২ মে) দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তা কার্যক্রম উদ্বোধনকালে এই প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি বলেন- দুর্যোগে আওয়ামী লীগ সবসময়ই মানুষের পাশে থাকে, এটা নতুন কিছু নয়। তাই নগদ অর্থসহ নানা সহায়তার পাশাপাশি মানুষের সুরক্ষার জন্য ভ্যাকসিন নিয়ে আসা হবে। দ্বিতীয় দফার এই আর্থিক সহায়তার মাধ্যমে করোনার কারণে ক্ষতিগ্রস্ত কৃষক, দিনমজুর, শ্রমিক, গৃহকর্মী, রিকশা-ভ্যান চালক, মোটরশ্রমিক, কর্মহীন বিভিন্ন পেশার মানুষকে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। আগামী তিনদিনের মধ্যে এই অর্থ নগদ, বিকাশ, রকেট এবং শিউরক্যাশের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে।
শেখ হাসিনা বলেন, যারা প্রতিদিন সরকার ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে, তাদেরকে কিন্তু মানুষের পাশে দেখতে পাচ্ছি না।
অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের ধান কেটে দিচ্ছে, ঘরে পৌঁছে দিচ্ছে চাল-ডালসহ নানা সহায়তা। এভাবে অতীতেও সকল দুর্বিপাকে আমরা মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। কারণ আমরা মানুষের ভাগ্যান্নোয়নের রাজনীতি করি।