admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার ২৮ সেপ্টেম্বর সন্ধায় রাজারহাট মডেল প্রেসক্লাব কার্যালয় খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম চাষী এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আকবর আলী সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডর এর সাধারণ সম্পাদক মোঃ বাদশা মিয়া, বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার আহসান রতন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুকুনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।