হোম
নির্বাচিত কলাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যেখানে সেখানে মসজিদ নির্মাণ করা যাবেনা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২০ ১০:০৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যেখানে সেখানে মসজিদ নির্মাণ করা যাবেনা-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

বাংলাদেশে যেসব মসজিদ গড়ে তোলা হচ্ছে, সেগুলো স্থাপনা করার মতো জায়গায় কিনা অথবা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে কিনা, সেটা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনার বিষয়ে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতিমধ্যে আমি ক্যাবিনেট সেক্রেটারিকে বলেছি, সবাইকে নির্দেশ দিয়েছি, (বিস্ফোরণের) কারণটা খুঁজে বের করতে হবে।

শুক্রবার রাতে এশার নামাজের সময় নারায়ণগঞ্জের মসজিদের ওই বিস্ফোরণে ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা হয়েছে। সংসদে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, সারা দেশের অন্যান্য মসজিদের নিরাপত্তার বিষয়গুলোও খতিয়ে দেখা দরকার।

সারা বাংলাদেশেই মসজিদগুলোতে যারা অপরিকল্পিতভাবে ইচ্ছামত এয়ারকন্ডিশন লাগাচ্ছেন বা যেখানে সেখানে একটা মসজিদ গড়ে তুলছেন, সেটা আদৌ একটা স্থাপনা করবার মতো জায়গা কিনা, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেয়া বা সেখানে নকশাগুলো করা হয়েছে কিনা, সেই বিষয়গুলো দেখা একান্ত প্রয়োজন। নইলে এ ধরণের ঘটনা-দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে। আশঙ্কা প্রকাশ করে বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আরেকটা বিষয় হলো মসজিদে সবাই দান করে। আজকাল সবার পয়সা আছে, এয়ার কন্ডিশন দিয়ে যাচ্ছে। সেখানে বিদ্যুৎ সরবরাহ বা লাইন কতটা নিতে পারবে, সেই ক্যাপাসিটি ছিল কিনা, সার্কিট ব্রেকার ছিল কিনা, সব বিষয়গুলো দেখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, সারা দেশের অন্যান্য মসজিদের নিরাপত্তার বিষয়গুলোও খতিয়ে দেখা দরকার। নারায়ণগঞ্জের ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, এটা খুবই দুঃখজনক যে নামাজ পড়া অবস্থায় মসজিদে এ ধরণের একটা বিস্ফোরণ ঘটলো। ওইটুকু একটা জায়গায় ছয়টা এসি লাগানো, আবার শোনা যাচ্ছে গ্যাসের লাইনের ওপরেই নাকি মসজিদটি নির্মাণ হয়েছে। সাধারণত যেভাবে গ্যাসের পাইপলাইন থাকে, সেখানে কিন্তু কোন নির্মাণ কাজ হয় না। আমি জানি না, রাজউক এতে পারমিশন দিয়েছে কিনা, এ ধরণের পারমিশন তো দিতে পারেনা, দেয়া উচিৎ না। কারণ সবসময়েই খুব একটা আশঙ্কা থাকে। সেটাই এখন তদন্ত করে দেখা হবে। তিনি বলছেন।

তিনি জানান, বিস্ফোরক বিশেষজ্ঞরা সেখানে গেছেন, তদন্ত কমিটি করা হয়েছে। নমুনা সংগ্রহ করছেন। এই ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, সেই ব্যাপারে তদন্ত করা হচ্ছে। নারায়ণগঞ্জের বিস্ফোরণে যারা মারা গেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। যারা আহত অবস্থায় রয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 20 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 20 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক