হোম
নির্বাচিত কলাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ মোটেও দায়ী নয়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২০ ৮:০৩ পূর্বাহ্ণ

PM-Sekh-Hasina-mknewsbd

ফাইল ছবি

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ছোট দেশগুলোর যে ক্ষতি হয় তার জন্য বড় দেশগুলোর সবচেয়ে বেশি করে অবদান রাখা দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ মোটেও দায়ী নয়। পৃথিবীর অন্যান্য ছোটখাটো দেশও দায়ী নয়। জলবায়ু পরিবর্তন ও ক্ষয়ক্ষতির জন্য উন্নত দেশগুলো দায়ী। জলবায়ু পরিবর্তনের ফলে ছোট দেশগুলোর যে ক্ষতি হয় তার জন্য বড় দেশগুলোর সবচেয়ে বেশি করে অবদান রাখা দরকার।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) দু’দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উলেস্নখ করে বলেন, ‘আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি আমি আশা করি উন্নয়ন সহযোগীরাও আমাদেরকে খুব বেশি শর্ত না দিয়ে এসব ক্ষেত্রে সহযোগিতা করবেন, যেন যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি সেটা আমরা আরও ভালোভাবে করতে পারি।’ বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে কোনো ম্যাজিক নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এটা হচ্ছে একটা রাজনৈতিক অঙ্গীকার। এই দেশ আমরা স্বাধীন করেছি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, তৃণমূল পর্যায়ের অবহেলিত মানুষ- সেই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করাই হলো আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি বলেই আজকের বাংলাদেশ দ্রম্নত এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। দেশের উন্নয়নে নেয়া ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন টানা তিন মেয়াদে সরকারপ্রধানের দায়িত্ব সামলে আসা শেখ হাসিনা। ২০২১ থেকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ কিভাবে উন্নত হবে, কোন কোন ক্ষেত্রকে সরকার গুরুত্ব দেবে এবং কিভাবে দেশের মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে তাদের জীবনকে উন্নত করা যাবে, সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান তিনি। লক্ষ্যটা শুধু শহরভিত্তিক মানুষের জন্য নয়। এটা হচ্ছে সমগ্র গ্রামের মানুষ কেউ যেন অবহেলিত না থাকে। কেউ যেন বাইরে পড়ে না থাকে। প্রত্যেকটা মানুষের জীবনে যেন উন্নয়নের ছোঁয়া লাগে। প্রতিটি মানুষের জীবন যেন উন্নত হয়, অর্থবহ হয়। সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নিয়েছি।

বাংলাদেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি দূর করার প্রত্যয়ও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি দূর করতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই শিশুদেরকে আমরা আস্তে আস্তে বড় করতে চাই, তাদের বহুমুখী প্রতিভার বিকাশ যাতে ঘটে সেই বিকাশ ঘটিয়ে। সেদিকে লক্ষ্য রেখেই খেলাধুলার সুযোগ সৃষ্টির জন্য প্রত্যেকটা উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম তৈরি করে দিচ্ছি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য ‘ডেল্টা পস্ন্যান ২১০০’ প্রণয়ন এবং বাস্তবায়নের কাজ শুরু করার কথা উলেস্নখ করেন শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলা করার মতো পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই ক্ষেত্রে আমি বলব আমরা এই জলবায়ুর বিষয়ে বিভিন্ন প্রোগ্রাম করি বা আমরা অনেক প্রতিশ্রম্নতি পাই কিন্তু সে প্রতিশ্রম্নতি কেউ আর পূরণ করে না সেভাবে। আমরা খুব সামান্য কিছু সহযোগিতা পেয়ে থাকি। এ ক্ষেত্রে আমি মনে করি আমাদের উন্নত দেশগুলো এবং উন্নয়ন সহযোগীদের আরও এগিয়ে আসা দরকার, আরও সহযোগিতা দরকার। বাংলাদেশের পাশাপাশি ছোট ছোট দ্বীপ এবং অন্যান্য দেশ যেগুলো জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের সকলেরই এই সহযোগিতা দরকার বলে মন্তব্য করেন তিনি। কারণ জলবায়ু পরিবর্তনের যে ক্ষতি তার জন্য বাংলাদেশ কিন্তু কোনোভাবেই দায়ী না। কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। সেই কারণেই যারা এই অবস্থার জন্য দায়ী তাদেরই সব থেকে বেশি অবদান রাখা দরকার।

অনুষ্ঠানে শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রামের কথা তুলে ধরার পাশাপাশি তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার কথা উলেস্নখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা- জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুনিচি ইয়ামাদা, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট শিজিন চেন। শুভেচ্ছা বক্তব্য দেন লোকাল কনসালটেটিভ গ্রম্নপের দুই কো-চেয়ার জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো এবং ইআরডি সচিব মনোয়ার আহমেদ। বাংলাদেশ সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) অর্জনের পরিকল্পনা উন্নয়ন সহযোগীদের সামনে তুলে ধরতে দুই দিনের এই সম্মেলনের আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য টেকসই উন্নয়নের জন্য কার্যকর অংশীদারিত্ব। এর আগে ২০১৮ সালের ১৭-১৮ জানুয়ারি সর্বশেষ বিডিএফ সম্মেলন হয়েছিল।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 6 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক