admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১১:০৬ অপরাহ্ণ
রেজানুল হক রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে নেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় ২৮ সেপ্টেম্বর সোমবার বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি পালিত হয়।
সাধারন হয়েও অসাধারারন নেতৃত্বের জন্য আজ সারা বিশ্বের বুকে বাংলাদেশ নামটি স্ব উজ্জলিত। কোটি বাঙালীর আশা ও ভরসার শেষ স্থল জননেত্রী শেখ হাসিনা। তাঁর ৭৪ তম জন্মদিনে ৭৪টি বৃক্ষ রোপন করা হয়। অন্যান্য কর্মসূচি হিসেবে সকাল ১০ টায় বোচাগঞ্জ উপজেলার ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেতাবগঞ্জ সরকারি কলেজ ও সেতাবগঞ্জ মহিলা কলেজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে দেশনেত্রীর উদ্দেশ্যে গাছ লাগানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুল, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম ইশান সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।