মোক্তারুজ্জামান মোক্তার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ ৭ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা সমাজ সেবার আয়োজনে পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজ সেবার উদ্যোগে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ” একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো,” এরেই ধারাবাহিকতা নিয়ে দিবসটি পালিত হল ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সমাজসেবা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভান্ডার। অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবোধের ধারক। তাঁদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা প্রদর্শনের মধ্য দিয়েই আমরা মানবিক সমাজ গঠন করতে পারি।
তাঁদের সম্মান নেয়া আমাদের নৈতিক দায়িত্ব। তারা আরও বলেন, সরকার প্রবীণবান্ধব সমাজ গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে রয়েছে প্রবীণ ভাতা, হেলথ কার্ড ও প্রবীণ সেবা কেন্দ্র স্থাপন। সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে প্রবীণবান্ধব পরিবেশ গড়ে তুলতে এগিয়ে আসার আহবান জানান।