admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২১ ৭:২০ অপরাহ্ণ
পাবনা সদর উপজেলা ৮ আ.লীগ নেতাকে বহিষ্কার করল। ইউনিয়ন পরিষদ, ইউপি, নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রার্থী হওয়ায় ৮ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে পাবনার স্থানীয় আওয়ামী লীগ। জেলাটিতে চতুর্থ পর্বের ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এই ব্যবস্থা নিয়েছে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার, ১২ ডিসেম্বর, উপজেলা আওয়ামী লীগের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ৮ নেতাকর্মী হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদিন মালিথা ও সহ-সভাপতি আজমত আলী বিশ্বাস এবং সদস্য সিদ্দিকুর রহমান খান।
এ ছাড়া অন্যানরা হচ্ছেন গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন মুতাই, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাজেদ আলী মোল্লা, দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী হাসান, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জিন্নাহ মণ্ডল এবং মালঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল মোল্লা।