হোম
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০১৯ ৭:৩৭ পূর্বাহ্ণ

India-Muslim-low-mknewsbd

ফাইল ছবি

ভারত নাগরিকত্ব আইন  প্রতিবাদ বিক্ষোভ পশ্চিমবঙ্গ আর মেঘালয়ে, ট্রেন আক্রমণ, বাসে আগুন, স্টেশন ভাঙচুর,পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গ আর মেঘালয়ে। শুক্রবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ আর হাওড়াতে ব্যাপক বিক্ষোভের সময়ে বেশ কয়েকটি ট্রেন আর দুটি রেল স্টেশনে ভাঙচুর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে বাস। মুর্শিদাবাদের বেলডাঙ্গা আর হাওড়ার উলুবেড়িয়া স্টেশন দুটিতে বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর চালিয়েছে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে। উলুবেড়িয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকটি ট্রেনেও পাথর ছোঁড়া হয়। তারপরে দুটি স্টেশনের সামনেই আগুন ধরিয়ে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় ট্রেন লাইন। হাওড়া থেকে খড়্গপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বেশ কিছু দূরপাল্লার ট্রেন আটকিয়ে পড়েছে। বেলডাঙ্গা স্টেশনেও একই ভাবে ভাঙচুর চলে শুক্রবার। ওই এলাকার কয়েকটি বাস আর গাড়িতেও ভাঙচুর চালানোর পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভ হয় সেখানকার থানার সামনেও। পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির এক রাজ্যস্তরের নেতা আক্রান্ত হয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই বিক্ষোভগুলির খবর পাওয়ার পরেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকের শেষে তিনি আবেদন জানিয়েছেন যাতে মানুষ গণতান্ত্রিক পথে, শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানান।

কলকাতায় নাগরিকত্ব বিলের বিরুদ্ধে মুসলমানদের বিক্ষোভ।

কলকাতায় নাগরিকত্ব বিলের বিরুদ্ধে মুসলমানদের বিক্ষোভ।

আলিগড়ে ছাত্র বিক্ষোভ
উত্তরপ্রদেশের আলিগড়েও শুক্রবার ছাত্র আর শিক্ষকরা বিক্ষোভ দেখিয়েছেন। পৃথক মিছিলের শেষে তারা দাবি সনদ পেশ করেছেন নাগরিকত্ব আইনের সংশোধনীগুলি প্রত্যাহার করার জন্য। মুসলমান ছাড়া প্রতিবেশি তিন দেশের সংখ্যালঘু মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য আনা বিলের বিরুদ্ধে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও শুক্রবার পথে নেমেছিলেন। তারা দাবি সনদ পেশ করার জন্য সংসদ ভবনের দিকে যাচ্ছিলেন। কিন্তু ক্যাম্পাসেই ওই বিক্ষোভ মিছিল আটকিয়ে দেয় পুলিশ। ছাত্রদের ওপরে পুলিশ লাঠি চার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে।

তথাগত রায়ের টুইট
মেঘালয়ের রাজধানী শিলংয়ে শুক্রবার পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে সেখানকার রাজ্যপাল তথাগত রায়ের একটি টুইট বার্তার পরে। বিজেপির প্রাক্তন নেতা মি. রায় টুইট করে লেখেন, ”সাম্প্রতিক পরিস্থিতিতে দুটি বিষয় কখনই ভুলে যাওয়া উচিত নয়। এক, এই দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতেই। দুই, গণতন্ত্রে বিভাজন থাকবেই। কেউ যদি সেটা না চান, তাহলে উত্তর কোরিয়ায় চলে যেতে পারেন। হাজার হাজার মানুষ আজ মিছিল করছিলেন নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে। তার মধ্যেই এই টুইট বার্তার পরে মিছিল ঘুরে যায় রাজভবনের ফটকের দিকে। মেঘালয় রাজ্যে আগেই মোবাইল ফোনে ইন্টারনেট আর এস এম এস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।

নাগরিকত্ব আইন: ক্ষোভে ফেটে পড়েছে আসাম, বিল বৈষম্যমূলক বলে অভিযোগ জাপানের প্রধানমন্ত্রীর সফর বাতিল এই বিলের প্রতিবাদে আসামে হিংসাত্মক বিক্ষোভ শুরু হয়েছিল আগেই। অন্যান্য রাজ্যেও বিচ্ছিন্নভাবে বিক্ষোভ, মিছিল চলছিল। এরই মধ্যে আসামের গুয়াহাটিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠক হওয়ার কথা ছিল, তা বাতিল হয়েছে। পিছিয়ে গেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর উত্তরপূর্ব ভারতের সফরও। শুক্রবার নতুন এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে গোয়াতেও। তবে আসামে যে বিক্ষোভ হচ্ছে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে, তার সঙ্গে ভারতের অন্য প্রদেশে বিক্ষোভগুলির বিস্তর ফারাক আছে। আসামের মানুষ মনে করছেন যে নাগরিকত্ব আইনে সংশোধন আনার ফলে হিন্দু-মুসলমান নির্বিশেষে কথিত অবৈধ বাংলাদেশীরা ভারতের নাগরিকত্ব পাওয়ার ছাড়পত্র পেয়ে যাবেন। আর তখন আসামের মূলনিবাসীদের ভাষা,সংস্কৃতি সহ অস্তিত্বই সঙ্কটের মুখে পড়বে। তারা এও বলছেন, এনআরসি প্রক্রিয়ার মাধ্যমে যে বিপুল সংখ্যায় বাংলাভাষী হিন্দুদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, তাদের আইনে পরিবর্তন এনে ভারতীয় নাগরিক হওয়ার সুযোগ করে দিচ্ছে বিজেপি নেতৃ্ত্বাধীন সরকার। আসামের প্রতিবাদী সংগঠনগুলো বলছে কোনও ধর্মের ভিত্তিতে নয়, কোনও অবৈধ বাংলাদেশীকেই আসামে থাকতে দেওয়া যাবে না – তিনি হিন্দু হোন বা মুসলমান।

কলকাতায় একটি কলেজের সামনে বিক্ষোভ।

কলকাতায় একটি কলেজের সামনে বিক্ষোভ।

রাষ্ট্রহীন করার চেষ্টা

আসামের মুসলমানদের ক্ষোভ এই জন্য, যে, এনআরসি প্রক্রিয়া থেকে বাদ পড়া হিন্দু ধর্মাবলম্বীদের নাগরিকত্ব আইনে পরিবর্তন করে ভারতীয় হওয়ার সুযোগ দিলেও যে কয়েক লাখ মুসলমান এনআরসি তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের এবার আক্ষরিক অর্থেই ভারতীয় নাগরিক হওয়ার আবেদনেরও সুযোগ না দিয়ে রাষ্ট্রহীন করার চেষ্টা করছে সরকার। আসামের বাংলাভাষী হিন্দুদের একটা বড় অংশ কিন্তু মনে করছে যে নাগরিকত্ব আইনে সংশোধনের ফলে তারা লাভবান হলেও হতে পারেন। কিন্তু সন্দেহ রয়েছে তাদের মনেও। আসামের বাইরে অন্যান্য রাজ্যে যেসব বিক্ষোভ হচ্ছে, সেটা আসামের মুসলমান সমাজের ক্ষোভের সঙ্গে মিলে যাচ্ছে।পশ্চিমবঙ্গ হোক বা আলিগড় অথবা জামিয়া বিশ্ববিদ্যালয়গুলিতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ক্ষোভ এই কারণে যে, প্রতিবাদীরা মনে করছেন যে নতুন আইনে আসলে মুসলমানদের নাগরিকত্বহীন করার একটা প্রচেষ্টা আছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুর আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জনে মৃত্যু।
দুর্ঘটনা 8 hours আগে

বগুড়ায় বাজার সমিতির সা: সম্পাদক প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে
অপরাধ 13 hours আগে

সাভারের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ৭ দিনের মধ্যে চালুর
ঢাকা 13 hours আগে

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 22 hours আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 22 hours আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 22 hours আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 1 day আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 2 days আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক