admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২১ ১০:৪৭ পূর্বাহ্ণ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা নিয়ে দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকা সফরে আসছেন। আগামী ১০ ডিসেম্বর তার ঢাকায় আসার কথা জানা গেছে। এ ছাড়া এর কয়েকদিন পর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি। পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভারতের পররাষ্ট্র সচিব দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা নিয়ে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন। অপরদিকে, ১৬ ডিসেম্বর বাংলাদেশর বিজয় দিবস উপলক্ষে তিন দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অর্থাৎ মাত্র ৫ দিনের ব্যবধানে ঢাকা সফর করবেন ভারতের রাষ্ট্রপতি ও দেশটির পররাষ্ট্র সচিব।