admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১ ৯:৩৪ অপরাহ্ণ
পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভারতের আন্তর্জাতিক তায়কোয়ান্দো রেফারি সান্দারমানি পেটেল। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের নাম হিসেবে বেছে নিয়েছেন আমির আলী। বহু আন্তর্জাতিক আসরে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ভারতের এই নাগরিক। জানা গেছে, ভারতীয় বংশোদ্ভূত এই ক্রীড়াবিদ ইরানের তায়কোয়ান্দো ফেডারেশনের শহীদদের কবরস্থানের পাশে কালিমা পড়ে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন।

তিনি শিয়া মাজহাবকে সমর্থন করেন বলে খবর দিয়েছে ইরানি সংবাদ মাধ্যম পার্সটুডে। খবরে বলা হয়েছে, গণিত বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ৫৭ বছর বয়সী নওমুসলিম আমির আলী। এ ছাড়া ভারতীয় বিমান বাহিনীর অফিসার ছিলেন তিনি। একজন টেকনিশিয়ান হিসেবে করেছেন এফ-১৪ ও এফ-১৬ যুদ্ধ বিমানের কাজ।
এদিকে, ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর সান্দারমানি পেটেল বলেছেন, তিনি বিভিন্ন ধর্ম সম্পর্কে পড়াশুনা ও গবেষণা করেছেন। তার কাছে পবিত্র কুরআনকে পরিপূর্ণ ধর্ম গ্রন্থ বলে মনে হয়েছে। তাছাড়া মানবতা, ন্যায়বিচার ও সততা একমাত্র ইসলাম ধর্মেই নিশ্চিত করা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।