admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুন, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ উৎসবমুখর পরিবেশে আর নানা আয়োজনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সাভারে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান পালিত হয়েছে।শনিবার (২৫ জুন) বিকাল ৩টায় উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র্যালি বের করা হয়। শোভাযাত্রাটি তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, ইউনিয়ন পর্যায়ের আ’লীগ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ সর্বস্তরের জনগণ। এ সময় ফকরুল আলম সমর বলেন, পদ্মা সেতু আমাদের গর্ব। কারণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আমরা নির্মাণ করতে পেরেছি। বিশ্বকে আমরা আমাদের সক্ষমতার কথা জানিয়ে দিলাম। আমরা পিছিয়ে নেই, আমরাও এগিয়ে যাচ্ছি শুধু আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।