admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ
মোঃ জুলহাস উদ্দীন,পঞ্চগড় প্রতিনিধিঃ সবার মাঝে ঐক্য গড়ি,নারী নির্যাতন প্রতিরোধ বন্ধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বেগম রোকেয়া দিবস পালিত। এ উপলক্ষে শুক্রবার(৯ডিসেম্বর ) উপজেলা প্রশাসন ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় যৌথ উদ্যোগে উপজেলা চত্ত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। 
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহগ চন্দ্র সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া,কৃষি কর্মকর্তা সহ আরো অনেকে।
র্যালি ও আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্ততরের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবি ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যক্তিবর্গ অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায় আলোচনা শেষে নির্বাচিত ৫জন জয়িতাকে সন্মাননা স্বারক ও উপহার সামগ্রী আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়।