admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ
পঞ্চগড় জেলা প্রতিনিধি মো: জুলহাস উদ্দীন:পঞ্চগড় তেঁতুলিয়ায় চায়ের বর্তমান সঙ্কট নিরসনে চা চাষী,বাগান মালিক,চা কারখানা মালিকদের নিয়ে উমুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ডিসেম্বর) দুপুরে তেঁতুলিয়া মহানন্দা কটেজ সম্মেলন কক্ষে সলিডারিডেট এশিয়া নেটওয়ার্ক ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইএসডিও’র ডিপিসি আইনুল হকের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ক্ষুদ্র চা চাষি এসোসিয়েসনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার,সহসভাপতি মতিয়ার রহমান,পঞ্চগড় অঞ্চলের বটলিফ ফেক্টরী ওনার এসোসিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,সলিডারিডাড এর কর্মকর্তা মাহমুদুল আলম প্রমুখ।
সভায় ক্ষুদ্র চা চাষী,বাগান মালিকদের প্রতিনিধিগণ ও চা কারখানার মালিকরা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন শ্রমিকদের চা পাতা কাটার যন্ত্র নিয়ে আলোচনা হয়।