admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২২ ৭:১২ অপরাহ্ণ
মোঃ জুলহাস উদ্দীন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় তেঁতুলিয়ায় সরকারিভাবে ধান ও চাল ক্রয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সোমবার(৭ডিসেম্বর) ১১টায় স্থানীয় তেঁতুলিয়া খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রাহমান ডাবলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল হক,উপজেলা চালকল মালিক সমিতির পক্ষে জবেদা অটো চালকল মালিক শফিকুল ইসলাম উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক,শহিদুল হক, ইউসুব আলী,গোলাম মোস্তফা প্রমুখ। খাদ্য নিয়ন্ত্রক জহুরুল হক জানান,ধান-চাউল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ শত ৮৪ মেট্রিক টন। এর মধ্যে চাল প্রতি কেজি ৪২ টাকা,ধান প্রতিকেজি ২৮ টাকা দরে মূল্য নির্ধারণ করা হয়েছে।
তেঁতুলিয়ায় চালকল মালিক সমিতির সভাপতি মোকলেছুর রহমান বলেন, ‘সরকারিভাবে ধান-চাল ক্রয় অভিযান শুরু হওয়ায় কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাবে। তবে চুক্তি অনুযায়ী নির্ধারিত মূল্যে বরাদ্দকৃত চাল দিলে মিলাররা ক্ষতিগ্রস্ত হবে। তার পরও সরকারি নির্দেশনা অনুযায়ী মজুদ বাড়ানোর জন্য ধান ক্রয়ের মাধ্যমে মিল গুলি চালু করে চাল দেবে মিলাররা।আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকের নিকট থেকে ধান ও চাল ক্রয় করা হবে।