admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মে, ২০২১ ৮:০৪ অপরাহ্ণ
সরকার হায়দার,পঞ্চগড় প্রতিনিধি ঈদ মানে শুধুই আনন্দ। ঈদ মানেই নতুন কাপড় পড়ে বাবার হাতের আঙ্গুল ধরে ঈদগাহ ময়দানে যাওয়া। কিন্তু অনেক দরীদ্র ও অসহায় পরিবারের শিশুরা এমন আনন্দ পায়না। বিশেষ করে করোনা সংকটের দিনে অনেক বাবা মায়ের ইচ্ছে থাকলেও নতুন পোষাক তুলে দিতে পারছিলোনা সন্তানদের হাতে। এসব দিক বিবেচনা করে পঞ্চগড়ের এক হাজার অসহায় দরীদ্র শিশু সহ রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে ছয় হাজার শিশুর হাতে নতুন পোষাক দিয়েছে হৃদয়ে গ্রাম বাংলা ফাউন্ডেশন । ঈদের আগের দিন রাত পর্যন্ত তারা পোষাক বিতরণ করেন।
ঈদ উপলক্ষ্যে পঞ্চগড়ের স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে গ্রাম বাংলা ফাউন্ডেশনের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে এই উপহার পৌছে দিয়েছেন। গত ১৫ দিন ধরে এই কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি । সংগঠনের কর্মীরা জানান পোষাক বিতরণের আগে গ্রামে গ্রামে গিয়ে দরীদ্র অসহায় শিশুদের তালিকা প্রস্তুত করেন তারা । এরপর জেলার পাচ উপজেলার এক হাজার শিশুর বাড়িতে নতুন পোষাক নিয়ে হাজির হন তারা। একই ভাবে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় নতুন পোষাক পৌছে দেয়া হয়। নতুন পোষাক পেয়ে খুশি শিশুরা। হৃদয়ে গ্রাম বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান জাফরিন আক্তার জানান, দশম রোজা থেকে এই কার্যক্রম শুরু করা হয়। আমাদের স্বেচ্ছা সেবকরা উত্তরবঙ্গের ১৬ টি জেলায় তালিকা প্রস্তুত করেন বাড়িতে বাড়িতে গিয়ে শিশুদের হাতে এসব পোষাক পৌছেদেন । আগামীতে আমরা শিশুদের নিয়ে উদ্ভাবনী বিষয়ক কাজ করবো।