হোম
দুর্ঘটনা

পঞ্চগড়ে কুকুরের কামড়ে নার্সসহ আহত ১৪

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে কুকুরের কামড়ে হাসপাতালের নার্সসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন। বেশিরভাগ মানুষের পায়ে কামড় দিয়েছে কুকুর। কারও হয়েছে গভীর ক্ষত। যদিও এখন পর্যন্ত কোনো কুকুর শনাক্ত বা আটক করা যায়নি।

আক্রমণের শিকার কয়েকজন জানান, বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলা শহরের ফায়ার সার্ভিস এলাকায় প্রথম এক যুবক কুকুরের কামড়ের শিকার হন। পরে শহরের মিঠাপুকুর, ডোকরোপাড়া, ইসলামবাগ ও ধাক্কামারাসহ বিভিন্ন এলাকায় আরও ১৩ জন কুকুরের কামড়ের শিকার হন।

আহতরা হলেন- পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জয়তুন বেগম (২৮), জেলা শহরের মিঠাপুকুর এলাকার আতাউর রহমান (৫৯) ও নজরুল ইসলাম (৫৫), লিচুতলা এলাকার রাজু (৪৫), ডোকরোপাড়া এলাকার কামরুজ্জামান (৫৫), ধাক্কামারা এলাকার আবুল কালাম (৬৬), কামাতপাড়া এলাকার জাবেদ আলী (২৬), মাগুরা খালপাড়া এলাকার নাইম (২২), গলেহা কান্তমনি এলাকার রনি (২৫), জগদল এলাকার ফেরদৌস আলী (২৬), অমরখানা এলাকার আবু মুসা (২২), দোমনি এলাকার আইনুল হক (৬০), দর্জিপাড়া এলাকার সিদ্দিকুল ইসলাম (২১), ময়দানদিঘী এলাকার বাঁধন (২০)।

আক্রমণের শিকার হওয়াদের মতে, হালকা হলুদ গলায় সাদা রঙের এবং কালো সাদা রঙের দুটি কুকুর রাস্তায় রাস্তায় ঘুরে এভাবেই মানুষদের কামড় দিচ্ছে। কুকুরগুলো শনাক্ত করে ব্যবস্থা না নেওয়া হলে আরও অনেকেই কুকুরের কামড়ের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন তারা। এদিকে কুকুর দুইটিকে শনাক্ত করে ধরতে পৌরসভার পক্ষ থেকে একটি দল মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন এলাকায় খোঁজ করছেন বলে জানা গেছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জয়তুন বেগম বলেন, ডিউটি শেষে আমি বাড়ি ফিরছিলাম। হুনডা শো-রুমের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি কুকুর আমাকে কামড় দেয়। কামড়ে অনেক বড় ক্ষত হয়েছে। হাসপাতালে ভ্যাকসিন ও চিকিৎসা নিয়েছি।

কুকুরের আক্রমণের শিকার ফেরদৌস আলী বলেন, আমি জেলা প্রশাসকের কার্যালয়ে গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় হালকা হলুদ ও গলায় সাদা রঙের একটি কুকুর আমার পায়ে কামড়ে ধরে। আমি পড়ে যাই। পরে আমার সাথে থাকা আমার স্যার আমাকে হাসপাতালে নিয়ে আসেন।

আক্রমণের শিকার রাজু ইসলাম বলেন, আমি নামাজ পড়ে জেলা শহরের ন্যাশনাল ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি কালো সাদা রঙের কুকুর এসে আমার পায়ে কামড় দেয়।

প্রত্যক্ষদর্শী স্বপন দাস বলেন, আমার সামনেই দু’জন মানুষকে কুকুরটি কামড় দিয়েছে। যেখানে যাকে পাচ্ছে কামড় দিচ্ছে। আর কামড় দিয়ে এক সেকেন্ডও দেরী করছে না, দৌড়ে পালিয়ে যাচ্ছে। কুকুরটিকে শনাক্ত করে ধরতে না পারলে আরও অনেকে আক্রমণের শিকার হবে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম ভুঁইয়া বলেন, এখন পর্যন্ত পুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ১৪ জন চিকিৎসা ও ভ্যাকসিন নিয়েছে। কারো কারো গভীর ক্ষত থাকায় বাড়তি চিকিৎসা দেওয়া হয়েছে।

পঞ্চগড় পৌরসভার প্রশাসক আব্দুল কাদের বলেন, আমরা বিষয়টি জানার পর কুকুরটি শনাক্ত করে ধরতে একটি টিম গঠন করেছি। তারা জেলা শহরের বিভিন্ন এলাকায় কুকুরটির খোঁজ করছে। এ বিষয়ে আমরা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তবে আমাদের কুকুর ধরার আধুনিক জিনিসপত্র নেই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 7 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 13 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 14 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক