আব্দুল্লাহ্ আল মামুন,জেলা প্রতিনিধি পঞ্চগড় || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৫৫ পূর্বাহ্ণ
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে চোরাকারবারিসহ ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (২৫ ফেব্রুয়ারী ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।
সূত্র জানায় বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের বোদা থানাধীন সরদার পাড়া সীমান্ত এলাকায় আনুমানিক ভোর ৫ টা ১০মিনিটে অভিযান পরিচালনা করে নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি)র সর্দারপাড়া বিওপি নায়েব সুবেদার মো শফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৯/৯ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কারিমুল ইসলাম (২৩), পিতা মো আজিজার রহমান, গ্রাম সর্দার পাড়া, বড়শশী বগদুলঝুলা, থানা বোদা,জেলা পঞ্চগড় কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি গরু চোরাচালানের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত করেছে বিজিবি।
অপরদিকে পৃথক অন্য একটি অভিযানে সর্দার পাড়া বিওপির অধীনস্হ নায়েব সুবেদার মো শফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৮০/২ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে চোরাচালানকৃত ১ গরু আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ টাকা ধরা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে চোরাচালান করে আনা মালিকবিহীন ১টি গরু আটক করে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে গরুসহ বিভিন্ন পণ্য পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন