হোম
অপরাধ

পঞ্চগড়ের বোদায় মিলের জমি ও কোয়ার্টার দখলের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় সুগার মিলের জমিসহ সাবজোন কোয়ার্টার দখলে নিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন বোদা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা আরিফুর রহমান।

বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই পঞ্চগড়ের বোদা উপজেলায় সুগার মিলের জমিসহ সাবজোন কোয়ার্টার দখলের অভিযোগ উঠেছে বোদা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা আরিফুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় মিল কর্তৃপক্ষ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে লিখিত অভিযোগ করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭৭ সালে বোদা থানার পাশে ২০ শতক জায়গা কিনে সাবজোন কোয়ার্টার নির্মাণ করা হয়। সেখানে সুগার মিলের কর্মকর্তারা বসবাস করতেন।

গত ৭ আগস্ট হঠাৎ ওই জমিসহ কোয়ার্টার দখল করেন কাউন্সিলর আরিফুর রহমান। এরপর খোলা জায়গায় গাছের চারা রোপণ করেন। আর কোয়ার্টারের সামনের খোলা জায়গায় একটি ঘরও তোলা হয়। সেখানে ঝুলিয়ে দেওয়া হয় ব্যানার।

‘শুরুতে ক্রয়সূত্রে এই জমির মালিক কাউন্সিলর আরিফুর রহমান ও সামিউল ইসলাম’ লেখা ব্যানারটি পরে সরিয়ে দেওয়া হয়। সেখানে ক্রয়সূত্রে জমির মালিক হিসেবে কাউন্সিলর আরিফুরের বাবা আব্দুল কুদ্দুসের নাম উল্লেখ করা হয়।

পঞ্চগড় সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘এটি কোনো ব্যক্তিমালিকানার জমি নয়। আমাদের সাবজোন কোয়ার্টার আছে সেখানে।

দীর্ঘদিন ধরে সেখানে আমাদের কর্মকর্তারা থেকেছেন। এলাকার সবাই জানে জমিটি আমাদের। ওই জমির সব ধরনের কাগজপত্র হালনাগাদ করা আছে। তার পরও দিনদুপুরে ক্ষমতার অপব্যবহার করে কোয়ার্টারসহ ২০ শতক জমি দখল করে নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা প্রশাসনসহ পুলিশ ও সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছি।

এ ব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর আরিফুর রহমান বলেন ১৯৬৩ সালে ওই জমিসহ ১৬৭ শতক জমি কেনেন আমার বাবা। দীর্ঘদিন ধরে জমিটি সুগার মিলের দখলে ছিল। এ ছাড়া অন্য অংশে অনেকে ঘরবাড়ি তুলেছে। আমরা বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তাঁরা জমি ছাড়েননি।

তাই আমরা জমিটি এখন দখল করে নিয়েছি। আমাদের কাছে সব কাগজপত্র রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শহরিয়ার নজির বলেন এ ব্যাপারে একটা অভিযোগ পেয়েছি। তবে ব্যানারের নাম ও নম্বরের সঙ্গে মিল নেই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 13 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক