admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় মানসিক চাপে খাইরুল আনিকা প্রিনন (৩১) নামের এক চিকিৎসক আত্যহত্যা করেছে বলে জানা গেছে।ঘটনাটি আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)বোদা উপজেলার প্রমাণিক পাড়া এলাকায় ঘটে।নিহত চিকিৎসক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ এর মেয়ে।জানা যায়,নিহত ওই চিকিৎসক বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার রাতে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে খাইরুল আনিকা।মঙ্গলবার সকালে পরিবারের লোকজনের ডাকে কোন সাড়া না পেয়ে,দরজা ভেঙ্গে ভিতরে যায় তারা।ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে উদ্ধার করে, বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক আত্যহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন,ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তার মানসিক চাপ ছিল।রাত ১২ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত যে কোন সময় আত্যহত্যার ঘটনাটি হয়েছে।পরিবারের কারো কোন অভিযোগ নাই বলেও জানান তিনি।