হোম
অপরাধ

পঞ্চগড়ের বোদায় ইউপি চেয়ারম্যানের প্রেমের ফাঁদে বিধবা নারী,আদালতে মামলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জুন, ২০২৪ ১০:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিধবা নারীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা হলে এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

সোমবার (১০ জুন) সরেজমিনে গিয়ে জানা যায়, অভিযুক্ত চেয়ারম্যান আব্দুল মমিনের কাছে সরকারি সহায়তা নিতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়েন ওই নারী। এরপর দীর্ঘ দেড় বছর পরকীয়া সম্পর্কের মাঝে শারীরিক মেলামেশার পর তাকে গ্রহণ করতে অস্বীকার জানালে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

ঘটনাটি পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে। অভিযুক্ত চেয়ারম্যান কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

এদিকে, চেয়ারম্যানের এমন কাণ্ডে প্রতিবাদ জানিয়েছেন গ্রামবাসী। গ্রামবাসী অভিযোগ করে বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে পুরো এলাকায় শুধু এ বিষয় নিয়েই কথা ছড়িয়েছে। সবার মুখে চেয়ারম্যানের এ ঘটনার কথা।

আব্দুল লতিফ ও বিপ্লব ইসলাম বলেন, ‘সাধারণ মানুষ ও ইউনিয়নবাসী বিপদে পড়লে সমাধানের জন্য আগে চেয়ারম্যানকে খোঁজেন। কিন্তু এখন সব দেখছি উল্টো, একজন জনপ্রতিনিধি হয়েই আকামে জড়িয়ে পড়েছেন। এটা মেনে নেয়া সম্ভব না। এর কারণে পুরো ইউনিয়নের নাম খারাপ হচ্ছে। আমারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

ভুক্তভোগী ঐ নারী মোছাঃ তহুরা বেগম বলেন, ‘আমার স্বামী মারা যাওয়ার পর ছেলে মেয়েদের নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছি। গত দেড় বছর আগে সরকারি সহায়তার জন্য চেয়ারম্যানের কাছে গিয়ে জানাই। তিনি আমার নাম ঠিকানা নেন। এরপর আমাকে আশ্বাস দেন। এদিকে, তিনি নিয়মিত বিভিন্ন কাজের উদ্দেশ্যে এলাকায় ও আমার বাড়িতে আসতেন। দেড় বছর আগে একদিন আমার ঘরের ভেতর বিশ্রাম নিচ্ছিলেন তিনি। চেয়ারম্যান হিসেবে সম্মান দিয়ে তাকে ঘরে থাকতে বলে আমি আমার বাড়ির কাজ করি।

আমার অজান্তে তিনি আমার শরীরে হাত দিয়ে আমার ইচ্ছার বিপরীতে শারীরিক মেলামেশা করেন। লজ্জা ও ভয়ে আমি বিষয়টি কাউকে জানাতে পারিনি। পরে চেয়ারম্যানকে বিয়ে করার কথা বললে তিনি আমার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। বিচার চেয়ে মামলা করলে বিভিন্নভাবে আমাকে হুমকি প্রদর্শন করা হচ্ছে।অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল মমিন বলেন, স্থানীয় একটি চক্র আমাকে ফাঁসাতে তাকে দিয়ে গত ৩ জুন আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে। আমি ঘটনার সঙ্গে জড়িত না।

এ বিষয়ে ওই নারীর পক্ষের আইনজীবি শ্রী. বিপুল রায় বলেন, ওই নারী অভিযোগ করেন তাকে ভুয়া বিয়ের করে প্রতারণা করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে পঞ্চগড় আমলি-৩ আদালতে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আমরা আশাবাদী তিনি সুষ্ঠু বিচার পাবেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 17 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 17 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক