admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি:“ নারীর সমঅধিকার, সমসুযোগ-এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা,নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্যের অগ্রগতি নিয়ে পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ শুক্রবার (০৮ মার্চ) দিবসটি উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত¡র হতে শোভা যাত্রাটি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির -এর সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুল কবীর। শোভা যাত্রা ও আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিনে বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন