সোহরাব আলী, পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রতিনিধি। || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ২নং তিরন ই হাট হাট ইউপির দৌলতপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক পথচারীর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আলমগীর (২৫)। জানা যায়
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সোহেল একই এলাকার সামাদের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মহাসড়ক পাড় হতে গিয়ে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেল সোহেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেল চালক আলমগীর হোসেন পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে তেতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।