সোহরাব আলী || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (৩১জুলাই)দুপুরের দিকে এসব মাদক জব্দ করা হয়। আটোক কৃতরা হলেন, রবিউল ইসলাম (২৪), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-কসালবাড়ী, পোষ্ট- বড়বাড়িয়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড়।
হারুনুর রশিদ (৩২), পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-ভূল্লিবাজার, পোষ্ট-ভূল্লিবাজার, থানা-ভূল্লীবাজার, জেলা-ঠাকুরগাঁও। তেঁতুলিয়া উপজেলার ৩নং সদর ইউনিয়নের তেঁতুলিয়া মিনি ষ্টেডিয়াম মাগুড়া গ্রামে পাকা রাস্তার উপর হতে আটক করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার এসআই আসাদুজ্জামান ও এসআই মোশারফ হোসেনের সংগীয় ফোর্সসহ মাদক অভিযান পরিচালনা কালে ৩ নং তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া মিনি ষ্টেডিয়ামে থাকা কালীন ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ সময় আটক করা হয় দুইজনকে। তিনি আরোও জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিজেদের কাছে রেখে দেশের বিভিন্ন জেলা উপজেলায় এসব গাঁজা কেনাবেচা করে আসছিল।গ্রেপ্তার কৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।