admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বালতিতে রাখা কাদা পানিতে ডুবে নূর মোহাম্মদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে ঘটনাটি ঘটে। নিহত শিশু ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মো. আবেদ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুর দাদি প্লাস্টিকের বালতিতে মাটি ও পানি মিশ্রণ করে ঘর মোছার কাজ করছিলেন। এসময় তার অজান্তেই শিশু নুর মোহাম্মদ বালতিতে মাথা ডুবে পড়ে এবং তার মৃত্যু হয়। ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম কচি ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।