মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুর
” এক বিনিময় ”পঙ্কজ শীল’র গুচ্ছকবিতা
আমি জন্মের সময় কেঁদেছি আমার মৃত্যুর সময় আপনি কাঁদবেন,
এটাই পৃথিবীর শ্রেষ্ঠ বিনিময়!
দুই. মা
যিনি সন্তান প্রসবের বিনিময়ে মৃত্যুর আগপর্যন্ত- সন্তানদেরই সুখ চান!
তিন
রাতকানা
কোটিপতি পুঁজিবাদীরা গরীবদের সবসময়ই ঝাপসা চোখে দেখে,
দিন নেই—রাত নেই তাদের একটাই ভাবরোগ—’রাতকানা’!
চার. বেঈমান
আমরা মানবজাতি জন্মের সময়—
পৃথিবীর বুকে খালি হাতে আসি তারপর ইচ্ছেমতো ঈশ্বরের সৃষ্টিকে ভোগ করি, আর বলি,এটা আমার—
ওটা আমার, অন্যের বস্তু নিয়ে নিজেদের নাম কামাই!
ঈশ্বরের সাথে প্রতিনিয়ত দুঃসাহসিক বেঈমানী করি।
অথচ কিছু মানুষকে আমরা বলি ইমানদার!
[ সুনামগঞ্জ, বাংলাদেশ ]