admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুন, ২০২০ ১১:৫১ পূর্বাহ্ণ
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলায় মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রেতা জুয়েল মিয়াকে আটকঃ যৌনউত্তেজকসহ মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি নিষিদ্ধ ও নকল ওষুধ বিক্রেতা এন এস আইয়ের হাতে আটক হয়েছেন। গত ২৫ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে নেত্রকোনার পৌর শহরে আনন্দবাজার এলাকায় আলবী মেডিকেল হল নামে এক ঔষধ দোকানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) অভিযান পরিচালনা করে।
পরে দোকানের মালিক শহরের পশ্চিম নাগড়া এলাকার সামছুল ইসলামের ছেলে মো. জুয়েল মিয়াকে (৩৫) আটক করে এনএসআই। এন এস আই জানায় ওই প্রতিষ্ঠানে তল্লাশী চালিয়ে যৌন উত্তেজক সহ ৩৫ রকমের মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি নিষিদ্ধ থাকার পরও নকল ওষুধ আটক করা হয়। পরে জুয়েল মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। অভিযান পরিচালনাকালে এন এস আইয়ের কাছ থেকে এসব নিশ্চিত হওয়া গেছে।
এ অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোনা এন এস আই’য়ের উপ-পরিচালক মো. তৌফিকুর রহমান, ফিল্ড অফিসার মো. আশরাফুল আলম ও পর্যবেক্ষক কামরুজ্জামান রনি। অভিযানকালে ঘটনাস্থল থেকে এনএসআই এর উপ-পরিচালক মো. তৌফিকুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আলবী মেডিকেল হলে অভিযান পরিচালনা করা হয়। জুয়েলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।