admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মে, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , ব্যুরো প্রধানঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া গ্রামের তারা মিয়া গংদের অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে একই গ্রামের আছিয়া খাতুন নামের এক বৃদ্ধ মহিলা কেন্দুয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন। সংবাদ সম্মেলনে নির্যাতিতা মহিলা আছিয়া খাতুন সাংবাদিকদের জানান,দীর্ঘ দিন যাবৎ প্রতিপক্ষ তারা মিয়া গংদের অত্যাচারে তারা তাদের বাড়ি ঘরে যাইতে পারছেনা এবং কি আইনের সহযোগিতা নিয়েও তাদের কোন কাজ হচ্ছেনা।
তাই তারা অসহায় অবস্থায় তাদের বাড়ি ঘর ছেড়ে ঢাকায় অবস্থান করতে হচ্ছে।। প্রতিপক্ষ তারা মিয়া গংদের অত্যাচারের হাত থেকে নিষ্ক্রিতি পাওয়ার জন্য সাংবাদিকদের সহায়তা প্রত্যাশা করছেন এই বৃদ্ধা আছিয়া খাতুন। তিনি আরো বলেন তার কোন পুত্র সন্তান নেই । খুবই অসহায় অবস্থায় দিন যাপন করে আসছেন। তাই তিনি আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারের সহযোগিতা কামনা করছেন।।
নির্যাতিতা মহিলা আছিয়া খাতুনের মেয়ে গার্মেন্টসকর্মী ফারজানা আক্তার প্রতিপক্ষের অত্যাচার ও নির্যাতন হাত থেকে বাঁচতে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগীতা কামনা করেছেন। সংবাদ সম্মেলন চলায় সময় কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।