হোম
অপরাধ

নীলফামারীর ডোমারে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে প্রাচীনতম অর্জুন গাছ কর্তন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে অবস্থিত বালিকা বিদ্যা নিকেতন স্কুল, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা কাল থেকে বেড়ে উঠা প্রাচীনতম একটি অর্জুন গাছ যা কালের স্বাক্ষী হয়ে রয়েছে। এই গাছটি সরকারি কোন নিয়মনীতির তোয়াক্কা না করে সদ্য নিয়োগপ্রাপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক অর্জুন গাছটি কেটে ফেলে।অর্জুন গাছটির আনুমানিক বাজার মূল্য ৩ থেকে ৪ লক্ষ টাকা।
শনিবার ১৮ ফেব্রুয়ারী আনুমানিক দুপুর ৩টায় লোকচক্ষুর আড়ালে গাছটি কেটে ফেলে প্রধান শিক্ষক ওমর ফারুক। সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের মুল গেট লাগিয়ে দিয়ে রাত আনুমানিক সাড়ে আটটা পর্যন্ত গাছ কাটতে দেখা গেছে। এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস ছালাম বলেন, আমি একজন অভিভাবকের মাধ্যমে সংবাদ পেয়ে মাগরিবের পড়ে বিদ্যালয়ে গিয়ে দেখি সত্যি সত্যি প্রধান শিক্ষক ওমর ফারুকের উপস্থিতিতে গাছ কাটা হচ্ছে।গাছ কাটার বিষয়ে প্রধান শিক্ষক ওমর ফারুকের কাছে প্রশ্ন করলে তিনি বলেন বিদ্যালয়ের সভাপতি আমাকে অনুমতি দিয়েছে তাই আমি গাছ কাটার জন্য লোক লাগিয়েছি। তিনি আরও বলেন, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে কোন মিটিং বা রেজুলেশন করা হয়নি।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। গাছ কাটার বিষয়ে আমার কাছে কোন রকম লিখিত বা মৌখিক ভাবে কোন কিছু বলেনি। তিনি আরও বলেন কোন বিদ্যালয়ের গাছ কাটাতে হলে কারন উল্লেখসহ স্বপক্ষে যুক্তি দেখিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির রেজুলেশনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন দাখিল করতে হবে। এখানে একটি কমিটি রয়েছে ওই কমিটির অনুমোদন সাপেক্ষে গাছ কাটতে পারবে। ওই কমিটির সদস্য বন বিভাগ এবং সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এবিষয়ে উপজেলা বন বিভাগ বিট কর্মকর্তা রেজাউল করিম বলেন, গাছ কাটার প্রসেস হচ্ছে কোন প্রতিষ্ঠানের যদি গাছ কাটাতে চান তাহলে বন বিভাগকে অবগত করে গাছটি মেপে মূল্য নির্ধারণ করে দেবে। এবিষয়ে ডোমার বালিকা বিদ্যা নিকেতনের সদ্য নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুকের কাছে গাছ কাটার বিষয়ে মিটিং বা রেজুলেশনের তথ্য জানতে চাইলে তিনি কোন রকম তথ্য না দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন।
ম্যানেজিং কমিটির সভাপতি ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বলেন, আমাদের স্কুলের প্রয়োজনে আমরা গাছটি কেটেছি, মিটিং এবং রেজুলেশন বিষয় জানতে চাইলে তিনি বলেন মিটিং হয়নি, রেজুলেশন হয়নি হবে সবাইকে বলা আছে স্কুলের গাছ আমরাই মালিক এগুলা নিয়ে তোমরা কি নিউজ করতে চাও কর বলে সাংবাদিকদের শাসিয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক