হোম
দুর্ঘটনা

নীলফামারীতে ট্রেন দুর্ঘটনা কাটা পড়লো তিন শিশু, বাঁচাতে গিয়ে মারা গেলেন গার্ড।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২১ ৭:৫৭ অপরাহ্ণ

ফাইল ছবি

নীলফামারীতে ট্রেন দুর্ঘটনা কাটা পড়লো তিন শিশু, বাঁচাতে গিয়ে মারা গেলেন গার্ড। রেলসেতুর উপর বসে খেলছিল তিনটি শিশু। তাদের দিকে ছুটে আসছিল একটি ট্রেন। পাশেই একটি ইট ভাঙার মেশিন চলছিল বলেই হয়তো তারা শুনতে পায়নি ট্রেনের হুইসেল। তাই তাদের বাঁচাতে ছুটে আসেন সেতুর নিরাপত্তারক্ষী। কিন্তু শিশু তিনটিকে বাঁচাতেতো পারলেনই না তিনি, নিজেও প্রাণ হারালেন। নিহত শিশু তিনটির দুজন মেয়ে, একটি ছেলে। আট থেকে দেড় বছর বয়সের শিশু তিনটি আপন ভাই-বোন। ঘণ্টা দুয়েক পর তাদের মর্মান্তিক এই মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তাদের নানা।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়ন সংলগ্ন দেওনাই নদীর ওপর রেললাইন ব্রিজের সংস্কার কাজ চলছে গত কিছুদিন যাবৎ। বুধবার সকালেই এক ট্রাক ইট এসেছে সে কাজে। আনার পরপর শুরু হয়েছে ইট ভাঙার কাজ। রেললাইনের অদূরে খেলছিল তিনটি শিশু। সকাল সাড়ে আটটা নাগাদ চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি যখন আসে, তখন ইট ভাঙার মেশিনের শব্দে সে ট্রেনের হুইসেলের শব্দ শোনা যায়নি।

বাচ্চারা যে শব্দ শুনতে পায়নি সেটা সম্ভবত লক্ষ্য করেছিলেন, সেতুর নিরাপত্তারক্ষী সালমান ফারসি শামীম। মুহূর্তে দৌড়ে ছুটে আসেন তিনি। ছোট্ট শিশুটিকে কোলে আর বাকি দুইটি শিশুর হাত টেনে লাইনের বাইরে আনার চেষ্টা করেছিলেন। কিন্তু এর মধ্যে একটি শিশুর পা আটকে যায় রেলের স্লিপারে। এরপর মুহূর্তেরও কম সময়ে দ্রুতগামী ট্রেনটি প্রাণ কেড়ে নেয় চারজনেরই।

বড় দুটি শিশু কাটা পড়ে ট্রেনে। আর দেড় বছরের ছেলে শিশুটিকে কোলে নিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ে যান শামীম। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার কোলে থাকা অবস্থায় আগেই মারা যায় দেড় বছরের শিশুটি। পুরো ব্যাপারটি ব্রিজের একশো মিটারের মধ্যে থাকা চায়ের দোকানে বসে দেখেছেন মোঃ আব্দুল মোমেন।

প্রত্যক্ষদর্শীর বক্তব্যঃ আব্দুল মোমেন পেশায় রঙ মিস্ত্রী। নিহত নিরাপত্তারক্ষী মি. শামীমের খালাতো ভাই তিনি। তিনি বলেছেন, দুই-তিন মিনিটের মধ্যে ঘটলো পুরো ব্যাপারটা। কেউ তাদের সাহায্য করতে যাবারও উপায় বা সময় ছিল না। তিনি বলেছেন, নিহত শিশুদের পরিবার, শামীম এবং তিনি তারা সকলেই রেললাইন সংলগ্ন বৌবাজার মনসাপাড়ায় থাকেন। শিশু তিনটির বাবা রেজোয়ান মিয়া পেশায় রিকশাচালক, মা নীলফামারীর উত্তরা ইপিজেডে কাজ করেন। সকালে মা-বাবা কাজে বেরিয়ে যাবার পর প্রতিদিনের মত বাড়ির লাগোয়া রেললাইনের কাছে খেলতে যায় বাচ্চারা। মি. মোমেন বলেছেন, কয়েকদিন ধরে কুয়াশা পড়ার কারণে স্থানীয় মানুষের অনেকেই রোদ পোহাতে রেললাইনের ওপর এবং আশপাশের চায়ের দোকানে ভিড় জমান।
তিনিও চায়ের দোকানে চুলার পাশে বসে চা খাচ্ছিলেন।

মি. মোমেন বলেছেন, ট্রেনটি যখন আসে ইট ভাঙার মেশিনের শব্দে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছিল না। তখন শামীম ওই বাচ্চাদের নাম ধরে চিৎকার করতে করতে ছুটে যান রেললাইনের দিকে। নিহত শামীমের বয়স ২৮ থেকে ত্রিশের মধ্যে। স্ত্রী আর সাত বছর বয়েসী এক কন্যাকে নিয়ে মনসাপাড়ার বাড়িতে থাকতেন শামীম।

পুলিশ কী বলছে?
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ, বলেছেন চারজনের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে রেলওয়ে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। ঘটনার পর খুলনাগামী ট্রেনটিকে থামতে বাধ্য করে স্থানীয় মানুষজন, এরপর প্রায় দুই ঘণ্টা আটকে রাখার পর পুলিশের মধ্যস্থতায় ট্রেনটিকে ছেড়ে দেয়া হয়।
পুলিশ বলছে, রেললাইন থেকে মানুষজন সরে যেতে ট্রেনটি সিগনাল দিয়েছিল কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 12 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 20 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক