হোম
নির্বাচিত কলাম

নির্বাচনের দিন মাঠে থাকার প্রস্তুতি বিএনপির

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২০ ৭:৫১ পূর্বাহ্ণ

BNP-mknewsbd

ফাইল ছবি

নির্বাচনের দিন ভোটাররা বাধাহীনভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বিএনপি। দলটি মনে করছে, নির্বাচনী প্রচারণায় যে সাড়া তাদের দুই মেয়র প্রার্থী পেয়েছেন, তাতে সুষ্ঠু ভোট হলে ইতিবাচক ফলাফলই ঘরে তুলতে সক্ষম হবে। কিন্তু তাদের শঙ্কা, বিগত নির্বাচনগুলোতে ‘সহিংসতা ও কারচুপির কারণে’ ভোটারদের মধ্যে যে নির্বাচনবিমুখতা বিরাজ করছে, সেখান থেকে ভোটাররা বেরিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে ভোট দিতে যাবেন কি না। বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, ভোটার উপস্থিতি যত বাড়বে, ধানের শীষের বিজয়ের সম্ভাবনাও তত বেশি থাকবে।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জয় নিশ্চিতে নানা পরিকল্পনা নিচ্ছে বিএনপি। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে শেষ পর্যন্ত মাঠে থাকা, ভোটারদের ভোট দেয়া নিশ্চিত করা, কেন্দ্র দখল ও কারচুপি ঠেকানোই তাদের সামনে এখন মূল চ্যালেঞ্জ। এ লক্ষ্যে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নিয়ে গঠন করা হয়েছে দুই স্তরের কমিটি। পাশাপাশি উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে কয়েকটি জোনে ভাগ করে প্রতিটি ওয়ার্ডে আলাদা কমিটি গঠন করা হয়েছে। নেতাকর্মী ও ভোটারদের সাথে নিয়ে নির্বাচনের দিন ভোর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত এদের মাঠে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্ট নিশ্চিতে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। মেয়র পদের জন্য দুই সিটিতে প্রায় ৫০ হাজার পোলিং এজেন্টকে ট্রেনিং দেয়া হয়েছে।

বিএনপির নীতিনির্ধারকরা বলেছেন, কেন্দ্র দখল ও ভোট কারচুপি ঠেকানো গেলে তাদের প্রার্থীদের বিজয় নিশ্চিত। নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও ভোট মোটামুটি সুষ্ঠু হলেও বিএনপি প্রার্থীরা ভালো করবেন। তাই ভোটাররা যাতে বাধাহীনভাবে কেন্দ্রে আসতে পারে, সেটাই তাদের মূল ভাবনা। তারা বলেছেন, নির্বাচনে কারচুপি হলে শক্তভাবে রাজপথে নামারও পরিকল্পনা রয়েছে তাদের। তাই এবার ভোটের দিন কোনোভাবেই মাঠ ছেড়ে দেয়া হবে না। ক্ষমতাসীনরা কেন্দ্র দখলের চেষ্টা করলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের প্রতি মানুষের কোনো আস্থা নেই। তাদের অধীনে সুষ্ঠু ভোট হবে বলে কেউ বিশ্বাস করে না। তার পরও গণতান্ত্রিক দল হিসেবে মানুষের ভোটাধিকার রক্ষায় আমরা নির্বাচনে অংশ নিয়েছি। তিনি বলেন, সিটি নির্বাচনকে আমরা গুরুত্বের সাথে নিয়েছি। সুষ্ঠু ভোট হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। তাই ভোট কেন্দ্র যাতে দখল বা নির্বাচনে কারচুপি যাতে না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি। ভোটারদের সাথে নিয়ে ভোট কারচুপি ঠেকাতে যা যা করণীয় আমরা করব। জানা গেছে, ভোটের দিন করণীয় নিয়ে দুই সিটির বিএনপি কেন্দ্রীয় সমন্বয় কমিটি দফায় দফায় বৈঠক করছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডকে ছয়টি জোনে ভাগ করা হয়েছে। একজন সিনিয়র নেতাসহ কেন্দ্রীয় নেতাদের এসব জোনের দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া একজন কেন্দ্রীয় নেতার সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে গঠন করা হয়েছে একটি করে কমিটি। কেন্দ্রের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে স্থানীয় নেতাদের সমন্বয়ে গঠন করা হয়েছে আলাদা কমিটি। দল সমর্থিত কাউন্সিলর প্রার্থীসহ স্থানীয় নেতাকর্মীদের এ কমিটিতে রাখা হয়েছে।

বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের কেন্দ্রীয় ও থানা পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন এসব কমিটিতে। ভোটের দিন এসব কমিটির সদস্যরা বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের নিয়ে প্রতিটি ভোটকেন্দ্র পাহারায় থাকবেন। একইভাবে ঢাকা উত্তর সিটিকেও কয়েকটি জোনে ভাগ করে একইভাবে কমিটি গঠন করা হয়েছে। ভোটের দিন কোনো কেন্দ্র দখল বা ভোট কারচুপির ঘটনা ঘটলে সাথে সাথে তারা কেন্দ্রীয় মনিটরিং টিমকে অবহিত করবেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক করণীয় সম্পর্কে তাদের পরামর্শ দেবেন তারা।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা উত্তরে বিএনপি কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, সিটি নির্বাচনকে আমরা এসিড টেস্ট হিসেবে নিয়েছি। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, বিএনপি সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়াবে না। জনগণ বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটাবেন বলে আশা করি। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারেন সেটাই আমাদের মূল টার্গেট। এ জন্য ভোটের দিন প্রতিটি কেন্দ্রে নেতাকর্মীরা পাহারায় থাকবেন। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুত থাকতে বলা হচ্ছে। ভোটের দিন ক্ষমতাসীনরা যাতে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারে সে জন্য আমরা প্রস্তুত আছি।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 12 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক