হোম
নির্বাচিত কলাম

নিম্নবিত্তদের একমাত্র ভরসা মুরগির পা, গিলা-কলিজায়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টরঃ দ্রব্যমূল্যের​ উর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষের অনেকেই মাছ, মাংস কিনতে পারছে না। বাজারে কয়েক দফায় দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে অন্যান্য পণ্যের পাশাপাশি সব ধরনের মাংসে দাম বেড়েছে কয়েকগুণ। নিম্ন আয়ের মানুষের একমাত্র মাংসের চাহিদা পূরণ হতো খামারে উৎপাদিত ব্রয়লার মুরগি থেকে। সর্বশেষ সাদা জাতের ব্রয়লার মুরগির দাম ছিল প্রতি কেজি ১৭০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই এ জাতের মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০ টাকা দরে। তবে বাজার তদারকির পাশাপাশি উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমে বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২১০ টাকা থেকে ২২০ টাকায়।
এ অবস্থায় দাম সামান্য কমলেও নাগালের বাইরে রয়েছে ব্রয়লার মুরগি। নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তরাও এখন চাহিদামত মাংস কিনতে পারছে না। তবে পুরোপুরি মুরগির মাংস কিনতে না পারলেও এক শ্রেণির মানুষ গিলা, কলিজা, চামড়া ও মুরগির পা কিনে চাহিদা পূরণ করছে। বাজারে অন্যান্য মাংসের মধ্যে প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা, খাসির মাংস ৯৫০ টাকা থেকে এক হাজার টাকা ও অন্যান্য জাতের মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকার বেশি। এছাড়াও দেশি জাতের মুরগি বিক্রি হচ্ছে আকৃতি ও আকার অনুসারে প্রতিটি ৪০০ থেকে ৫০০ টাকা দরে। বগুড়া শহরের ফতেহ আলী বাজার, চাষি বাজার, মালতিনগর, গোদারপাড়া, কলোনী, বনানীসহ শহরের আশপাশের বেশিরভাগ বাজারের অবস্থা একই। বনানী এলাকার রিক্সাচালক জাহিদুল ইসলাম পরিবারের ৫ সদস্যের জন্য মুরগির পা কিনছিলেন শহরের রেলবাজার থেকে।
এ সময় তিনি বলেন, ‘রিক্সা চালিয়ে যে আয় হয়, তা দিয়ে ভালো খাবার কেনা সম্ভব হয় না। বাজারে মুরগির কেজি সর্বনিম্ন ২৫০ টাকা। এ দামে মুরগি কিনতে পারবো না আগেই জানতাম। তাই ভেবেছিলাম গিলা-কলিজা কিনব। কিন্তু সেটাও প্রতিকেজি ১৮০ টাকা হওয়ায় শেষ পর্যন্ত ৯০ টাকায় আধা কেজি শুধু মুরগির পা কিনেছি। মুরগির কলিজা-গিলা কিনতে আসা তোফায়েল হোসেন জানান, বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করি। মাসে বেতন সাড়ে ৯ হাজার টাকা। রোজা শুরু হয়েছে। গতকাল সেহেরিতে শিমভাজি দিয়ে ভাত খেয়েছিলাম। খেতে কষ্ট হয়েছিল। আজ ভেবেছিলাম মাংস দিয়ে সেহেরি করব। সামর্থ্য নেই, তাই মুরগির কলিজা-গিলা কিনলাম। ৮৫ টাকা দিয়ে আধা কেজি।
বগুড়ার ফতেহ আলী বাজারের মুরগীর গিলা, কলিজা ও চামড়া বিক্রেতা জহুরুল বলেন, বিভিন্ন হোটেল থেকে মুরগীর চামড়া, গিলা, কলিজা ও পাখনা সংগ্রহ করি ভোর বেলায়। মুরগির দাম বেশি হওয়ার কারণে পুরো মুরগি অনেকেই কিনতে পারে না। সেজন্য মুরগীর গিলা, কলিজা ও চামড়া আলাদা করে বিক্রি করি। মুরগির পা প্রতি কেজি ১৬০ টাকা, রান ৩০০ টাকা, কলিজা ২০০ টাকা, পাখনা ১৩০ টাকা ও মুরগির চামড়া করি ৯০ টাকা কেজি। বগুড়ার ফতেহ আলী বাজারের আরেক বিক্রেতা লিটন শেখ বলেন, ‘গিলা-কলিজার ক্রেতা অনেক। নিম্নবিত্ত ও দরিদ্ররা গিলা-কলিজার প্রধান ক্রেতা। মুরগির বড় ক্রেতা হোটেল-রেস্টুরেন্ট। হোটেলগুলো সাধারণত গিলা-কলিজা নেয় না। কিন্তু রোজা শুরু হওয়ায়, অনেক হোটেল বন্ধ হয়ে গেছে। এ কারণে গিলা-কলিজার সরবরাহ কমে যাওয়ায় দামও বেড়ে গেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 10 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 10 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক