admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২২ ১২:২৩ অপরাহ্ণ
সাজাদুর রহমান সাজু গাইবান্ধা প্রতিনিধিঃ নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৪২তম জন্ম ও ৯০তম মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের এই দিনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রামে জমিদার পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কোলকাতার ভাগলপুরে বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন। পরে সেখানকার শোদপুরে বেগম রোকেয়াকে সমাহিত করা হয়।প্রথম দিন আজ শুক্রবার সকাল দশটায় আলোচনা সভা ও তিন দিনব্যপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমীর সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন। প্রধান আলোচক থাকবেন বাংলা একাডেমীর মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, মূল প্রবন্ধ আলোচক থাকবেন রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজের সাবেক বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ) প্রফেসর মোহম্মদ শাহ আলম।
সভাপতিত্ব করবেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। স্বাগত বক্তব্য রাখবেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মোখলেছুর রহমান আখন্দ, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. মোছাদ্দেক হোসেন বাবলু, মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ও রংপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে- স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রæপ পরীক্ষা, বেলা একটায় পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধায় সাংস্কৃতিক পরিবেশনা।
শনিবার দ্বিতীয় দিন বিকালে আলোচনা সভায় ‘বেগম রোকেয়া সাহিত্যে নারী ভবনা’ বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বেগম রোকেয়া বিশ্বববিদ্যালয়ের প্রভাষক (বাংলা বিভাগ) ড. সরিফা সালোয়া ডিনা। দিনব্যাপী আয়োজনে রয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং শেষে আলোচনা সভা।
রবিবার শেষ দিনে রয়েছে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় বিতর্ক, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, আলোচনা সভা, গুণীজন পদক প্রদান, নাটিকা ও সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা সভায় ‘নারীর অগ্রযাত্রা: বেগম রোকেয়ার ভাবনা ও বর্তমান প্রেক্ষিত’ বিষয়ের উপর আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজের সাবেক বিভাগীয় প্রধান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) প্রফেসর ড. আরেফিনা বেগম। বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দে তিন দিনব্যাপী রোকেয়া মেলা দিবসটি উপলক্ষে রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দে তিন দিনব্যাপী (৯-১১ ডিসেম্বর) রোকেয়া মেলা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে রংপুর জেলা প্রশাসন।