admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২১ ২:২৪ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে হঠাৎ বিস্ফোরণে উড়ে গেল লোহার গেট, আগুন, আগুন। পোশাক কারখানায় কাজ চলার সময় কাপড় শুকানোর মেশিনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানার ২০ ফুট উঁচু লোহার গেট উড়ে গেছে। সেইসঙ্গে কারখানায় আগুন ধরে যায়। মালিক পক্ষের ভাষ্য অনুযায়ী, এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও কারখানার মেশিনসহ বিপুল পরিমাণ কাপড় পুড়ে গেছে। নারায়ণগঞ্জে হঠাৎ বিস্ফোরণে উড়ে গেল লোহার গেট, আগুন নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় অবস্থিত অন্তিম গ্রুপের ক্যাডটেক্স গার্মেন্টের ডাইং বিভাগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকরা জানান, কাপড় শুকানোর চলন্ত মেশিন থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৩০ গজ দূরে থাকা কারখানাটির ২০ ফুট উঁচু বিশাল বড় লোহার গেট উড়ে সড়কে গিয়ে পড়ে। এ সময় আতঙ্কে বাইরে বেরিয়ে যান কর্মরত প্রায় শতাধিক শ্রমিক। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মালিক পক্ষ। জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কারখানার ভেতরে আগুনে ধরে যায়। খবর পেয়ে রাত ২টার দিকে কারখানায় গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে আমাদের ৫টি ইউনিট। তদন্তের পর ক্ষতির পরিমাণ ও বিস্ফোরণের কারণ জানা যাবে।
এদিকে, কারখানাটির ম্যানেজার (অ্যাডমিন) সিরাজুল ইসলাম জানান, স্ট্যান্ডার্ড মেশিনের ডার্জ থেকে রাত দেড়টার দিকে আগুন লেগে কাপড় ও মেশিন পুড়ে গেছে। ওই সময় ৬০-৭০ জন কারখানায় কর্মরত ছিল। ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।