admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৩ ৭:২৮ পূর্বাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: নাটোরে খড় বোঝাই ভুটভুটিতে পেট্রোল বোমা ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১২ নভেম্বর রবিবার রাত ১০ টার দিকে নাটোর – রাজশাহী মহাসড়কের চাঁদপুর ডাকমারা এলাকায় এ ঘটনা ঘটে।
ভটভটি চালক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খড় বোঝাই একটি নসিমন ভুটভুটি গাড়ি রাজশাহী থেকে নাটোরের মৌখর এলাকায় যাচ্ছিল। পথে নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর ডাকমারা এলাকায় পৌঁছালে দুটি মোটর সাইকেলে বেশ কয়েকজন দুর্বৃত্ত গাড়িটির পথ রোধ করে ও পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।