admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ
বেল্লাল হোসেন বাবু, নাটোরঃ নাটোরের নলডাঙ্গায় রামশার কাজিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শনিবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক আটটায় পবিত্র ঈদ উল ফিতর এর নামাজের জামায়াত চলা অবস্থায় পূর্ব শত্রুতার জেরে এস,এম,ফয়সাল ফটিক এর ওপর মহিলার হামলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, রামশার কাজীপুর গ্রামের মোঃ আনিসুর রহমান শাহ এর ছেলে এস,এম,ফয়সাল ফটিক সে পরিবারের লোকজন নিয়ে ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য রামশার কাজীপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গেলে নামাজ এক রাকাত হওয়ার পরে দ্বিতীয় রাকাতের শুরুতে ওই গ্রামের মোঃ ফরহাদ শাহ এর স্ত্রী মোছাঃ জাহানারা বেগম (৪৮) সে ঈদগাহ এর মাঠে প্রবেশ করে পরনের কাপড়ের মধ্যে করে ধারালো হাসুয়া নিয়ে গিয়ে ফয়সাল ফটিক কে লক্ষ করে আঘাত করার চেষ্টা করলে পিছন কাতারে তাহার ছেলে নাজমুল আহসান অভি ওই মহিলার হাতে থাকা ধারালো হাসুয়া কেড়ে নিয়ে ফেলে দেয় ও অনেক মুসল্লিরা নামাজ ছেড়ে দেয়,পরে ঘটনাস্থলে পুলিশ ও উপস্থিতি মুসল্লিরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
উক্ত ঘটনায় এস,এম,ফয়সাল ফটিক নিকটস্থ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আবুল কালাম বলেন,লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।