admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
মো: হুমায়ুন কবির রেজা, ষ্টাফ রিপোর্টারঃ বুধবার, ১১ নং মোহাম্মদ পুর ইউ, পির, মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন অাওয়ামিলীগের সভাপতি মো. হামিদুর রহমান ও ইউ,পি নেতৃবৃন্দ, নব নির্বাচিত চেয়ারম্যান মো:সোহাগ হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের সভাপতি মোঃ সোহাগ হোসেন,চেয়ারম্যান ১১নং মোহাম্মদ পুর ইউ,পি সভাপতিত্ব করেন। অত্র অনুষ্ঠানে প্রাক্তন ও নব নির্বাচিত সদ্স্যগনের সম্পর্ক বরাবরের মতোই আন্তরিক থাকবেন বলে অভিমত প্রকাশ করেন। আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তারা বলেন এবার যারা নেতৃত্বে এসেছেন, তারা এই ইউ,পি কে সমৃদ্ধ করার জন্য নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন বলেই আমরা বিশ্বাস করি।১১নং মোহাম্মদপর ইউ পি,কে এগিয়ে নেয়ার জন্য নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগন, একাগ্রতার সঙ্গে কাজ করবেন বলে অভিমত প্রকাশ করেন।
প্রাক্তন সদস্যগন বলেন নব নির্বাচিত চেয়ারম্যান,প্রথম বারের মতো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আমাদের সংবর্ধিত করেছেন। এবং তারা নতুন চেয়ারম্যান কে অভিনন্দন জানান। অত্র অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, ও ইউনিয়নের সাধারন জনগন, ও নব নিবাচিত চেয়ারম্যান এবং সদস্যরা ও উপস্থিত ছিলেন।