হোম
অর্থনীতি

নওগাঁয় লোকসানের ভার কাঁধে নিয়ে সরকারি খাদ্যগুদামে চাল দিতে চুক্তি মিলারদের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,বগুড়া প্রতিনিধিঃ প্রতিবেশী জেলা ব্যবসার লাইসেন্স বাঁচাতে লোকসানের ভার কাঁধে নিয়ে নওগাঁর রাণীনগরে সরকারী খাদ্যগুদামে চাল সরবরাহ করতে চুক্তি করেছেন মিলাররা। নির্ধারিত সময় ১৫ডিসেম্বর পর্যন্ত ৫১মিলারের মধ্যে ৩৮জন মিলার চুক্তিবন্ধ হয়েছেন। তারা বলছেন, ধান উৎপাদনে খরচ বাড়লেও সরকারীভাবে চালের তেমন দর বাড়ানো হয়নি। ফলে প্রতি কেজিতে প্রায় ৩থেকে ৪টাকা করে লোকসান হবে। এর আগে গত ইরি বোরো মৌসুমে চাল সরবরাহে চুক্তিতে না আসায় এবং বিভিন্ন অনিয়মের কারনে ৪৯জন মিলারকে চলতি মৌসুমে কোন বরাদ্দ দেয়া হয়নি।

রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৫১ মিলারের বিপরীতে ৮৫৩ মেট্রিকটন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। গত ১৭নভেম্বর থেকে চাল সরবরাহে চুক্তি শুরু হলেও ৮ডিসেম্বর পর্যন্ত তেমন সারা মেলেনি। ফলে নতুন করে আরো ৭দিন বাড়িয়ে ১৫ডিসেম্বর পর্যন্ত সময় বর্ধিত করা হয়। কার্যালয় সুত্র আরো জানায়, উপজেলায় ১০০জন মিলার ছিল। গত ইরি বোরো মৌসুমে ৫১জন মিলার চুক্তি করে চাল সরবরাহ করেন। ওই সময় চাল সরবরাহে চুক্তিতে না আসায় এবং শর্ত ভঙ্গসহ বিভিন্ন অনিয়মের কারনে ৪৯জন মিলারের বরাদ্দ স্থগিত করে লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে।

রাহেমা চাউল কল মিল মালিক লুৎফর রহমান বলেন,গত ইরি মৌসুমে চাল সরবরাহে প্রায় ৪০ হাজার টাকা লোকসান হয়েছে। গত কয়েক বছর ধরে একইভাবে লোকসান হচ্ছে। চলতি মৌসুমে চাল সরবরাহ করলে প্রতি কেজিতে প্রায় ৩/৪টাকা করে লোকসান হবে। এমনিতেই ব্যবসার অবস্থা খুব বেশি ভাল নয়,তাই এবার আর চাল সরবরাহ করতে সরকারের সাথে চুক্তি করিনি।

উপজেলার কুজাইল বাজারের কাজী রাজিব চাউল কল মিল মালিক আশিক আহম্মেদ বলেন,দীর্ঘ দিন থেকে ধান-চালের ব্যবসা করে আসছি। চলতি মৌসুমে সরকার আমাকে চালের বরাদ্দ দিয়েছে ৯.৩৯০মেট্রিকটন।তিনি বলছেন, বরাদ্দকৃত চাল সরবরাহে এই মৌসুমে প্রায় ৩৫/৪০ হাজার টাকা লোকসান হবে। তার পরেও সরকারকে সহযোগিতা করতে এবং ব্যবসার লাইসেন্স টিকে রাখতে বাধ্য হয়ে লোকসান কাঁধে নিয়ে চাল সরবরাহ করতে চুক্তি করেছি।

উপজেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিতানাথ ঘোষ বলেন, ধান উৎপাদনে প্রতিটি পন্যের দর বাড়লেও সরকারীভাবে তেমন দর বাড়ানো হয়নি। প্রতি কেজি ধান ক্রয় থেকে শুরু করে সিদ্ধ-সুখান এবং চাল বের করা পর্যন্ত প্রায় ৪৫ থেকে ৪৬টাকা খরচ পরে যায়। ফলে প্রতি কেজিতে ৩/৪টাকা লোকসান হবে। তার পরেও ব্যবসার লাইসেন্স টিকাতে হাজার হাজার টাকা লোকসান মেনে নিয়ে মিলাররা চাল সরবরাহে চুক্তি করেছেন।তবে মিলারদের বাঁচাতে আমরা ইতি মধ্যে চালের দর পূন:বিবেচনার জন্য লিখিতভাবে জানিয়েছি। আসা করছি সরকার তা বিবেচনা করবেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: ওবায়দুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে ১৫ডিসেম্বর পর্যন্ত ৫১জন মিলারের মধ্যে ৩৮জন মিলার চাল সরবরাহে চুক্তি করেছেন। এছাড়া অবশিষ্ট ১৩জন মিলার চুক্তি করেননি। এব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হবে।সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 8 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 14 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 14 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক