হোম
দুর্ঘটনা

নওগাঁর দুই উপজেলায় ককটেল বিস্ফোরণে জেলা পরিষদ সদস্যসহ আহত-৪ আটক-১

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার নওগাঁর দুই উপজেলায় দুর্বৃত্তদের ছোরা ককটেল বিস্ফোরণে জেলা পরিষদ সদস্যসহ চার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ২ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাণীনগর উপজেলার রেলগেইট সংলগ্ন বিষ্ণুপুর ছোট ব্রিজে ককটেল বিস্ফোরণে মোটরসাইকেল আরোহী জয়নাল সরদার ও চালক জুয়েল হোসেন নামে দুইজন আহত হয়েছে। এই বিষয়ে অজ্ঞাতদের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং একই দিন সন্ধ্যায় জেলার আত্রাইয়ে আ’লীগের শান্তি মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উপজেলা আ’লীগ সহসভাপতি জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল ও ভোঁপাড়া ইউনিয়ন আ’লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহসিন মৃধা বিপ্লব আহত হন। রাণীনগর উপজেলার মধ্যরাজাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আহত জয়নাল সরদার জানান, ওই দিন তারা দলীয় কাজ শেষে তিনটি মোটরসাইকেল করে বড়গাছা থেকে রাণীনগরের দিকে ফিরছিলেন। ফেরার পথে উপজেলার রেলগেইট সংলগ্ন বিষ্ণুপুর নামক স্থানের ছোট ব্রিজে এলেই তাদের বাইক লক্ষ্য করে কে বা কারা তিনটি ককটেল নিক্ষেপ করে।

এসময় বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয় এবং রাস্তার পাশে থাকা খড়ে আগুন ধরে যায়। ফলে এক ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। এসময় প্রথম মোটরসাইকেলে থাকা জয়নাল ও জুয়েল পাকা রাস্তার উপর ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পিছনে থাকা অন্য মোটরসাইকেল আরোহীদের তেমন কোন ক্ষতি হয়নি। পরে আহত জয়নাল ও জুয়েলসহ অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। পরে রাতেই জয়নাল সরদার বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। অপর দিকে এদিন আত্রাই উপজেলা আ’লীগ সাহেবগঞ্জ দলীয় কার্যালয় হতে শান্তি মিছিল বের করে আহসানগঞ্জ রেল স্টেশন চত্তর হয়ে দলীয় কার্যালয়ে ফিরছিলেন। মিছিলটি স্টেশনের পশ্চিম পার্শ্বে আসামাত্র মিছিলকে লক্ষ করে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলের আঘাতে উপজেলা আ’লীগ সহসভাপতি জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল ও ভোঁপাড়া ইউনিয়ন আ’লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহসিন মৃধা বিপ্লব আহত হন।

ঘটনার পর উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী প্রামানিক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ আত্রাই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর উপজেলার ভবানীপুর গ্রাম হতে এসএম মোয়াজ্জেম হোসেন চাঁন্দুকে আটক করে থানা পুলিশ। রাণীনগর উপজেলা আ’লীগের সদস্য রাহিদ সরদার বলেন, আমরা সবাই মিলে সব সময় দলবল নির্বিশেষে উপজেলায় একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেস্টা করে আসছি। গত তিনদিনের বিএনপি-জামায়াত সন্ত্রাসী দলের ডাকা অবরোধের মধ্যেও উপজেলার সকল স্থানে শান্তিপূর্ন পরিবেশ বিরাজ করছিলো। অবরোধের সময় উপজেলার সেই শান্তিপূর্ন পরিবেশ নষ্ট করতে কোন প্রকারের নাশকতা সৃষ্টির সুযোগ না পাওয়ায় শেষ সময়ে এসে সেই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এমন নাশকতার পরিকল্পনা গ্রহণ করে থাকতে পারে। আমি উপজেলা আ’লীগের পক্ষ থেকে এমন নাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আত্রাই উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী প্রামানিক বলেন, শান্তি মিছিল নিয়ে আহসানগঞ্জ রেল স্টেশনের পশ্চিম পার্শ্বে গেলে মিছিলকে লক্ষ করে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে আমাদের দুইজন নেতা আহত হন। আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। এসএম মোয়াজ্জেম হোসেন চাঁন্দু নামে একজনকে আটক করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলমান আছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুঘর্টনা কবলিত মোটরসাইকেল ও অন্যান্য উপকরণ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 5 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 6 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক