হোম
অপরাধ

নওগাঁয় মেলায় চলছে যাত্রার নামে অশ্লীল নৃত্য

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: নওগাঁ জেলার নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহরের গুজিশহর উচ্চবিদ্যালয় ও মন্দিরের উন্নয়নকল্পে শুরু হয়েছে শত বছরের পুরনো প্রেম গোসাই মেলা। গত ৩০ জানুয়ারী ২০২৪ইং তারিখ থেকে চলছে এ মেলা। মেলায় প্রতিদিন দুপুর থেকে ভোর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স বাজানোর কারণে বিপাকে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা এনিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এছাড়াও নিয়ামতপুর থানার পোশাক পরিহিত পুলিশ সদস্য ও স্থানীয় শিশু-কিশোরদেরকেউ দেখা গেছে এই যাত্রার নামে অশ্লীল নৃত্য দেখতে।

এবিষয়ে নওগাঁ জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার ও নিয়ামতপুর থানার ওসিকে বার বার এমন যাত্রার নামে অশ্লীল নৃত্য বন্ধে অভিযোগ করা হলেও মেলা কমিটি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কাছের লোকজন হওয়াই তাদের মেলা চলমান রয়েছে।মেলার অনুমতি প্রসঙ্গে মেলা কমিটি বলছে,তারা মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সুপারিশে ১৫ দিনের ধর্মীয় মেলা করার অনুমতি নিয়েছেন।

এ মেলা চলবে আগামী ১৪ই ফেব্রুয়ারী পর্যন্ত। সরেজমিনে দেখা যায়,গত কয়েকবছর থেকে নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলা বসলেও এবার এই মেলা সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দুরে বসেছে। সেখানে সার্কাস পেন্ডেলে প্রদর্শিত হচ্ছে অশ্লীল নৃত্য। আর যাত্রাপালায় চলছে দর্শকদের মনোরঞ্জনে টাকার ফুলঝুরিতে মেয়েদের শরীর প্রদর্শনী। রাত ১২টা থেকে ভোর পর্যন্ত শুধুই অশ্লীলতা ও বিকৃত যৌন আবেদনে ভরা উলঙ্গ নৃত্য এবং অরুচিকর গানের আগ্রাসন। উঠতি বয়সের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও গ্রাম্য যুবকসহ দূর-দূরান্তের বিকৃত মানসিকতার মানুষের উপচেপড়া ভিড়।

তাদের আড্ডায় জমে উঠছে মেলা প্রাঙ্গন। ভাবার বিষয় হচ্ছে,অশ্লীল নৃত্য চলাকালিন যাত্রা প্যান্ডেলে সংশ্লিষ্ট থানার একাধিক পুলিশ সদস্যকে পোষাক পরিহিত অবস্থায় নারীদেহের অশ্লীল নগ্ন নৃত্য উপভোগ করতে দেখা যায়। স্থানীয়রা জানান,সামনে এসএসসি পরীক্ষার মধ্যে মেলা কোনো মতেই করা ঠিক হয়নি। মেলার মাইক ও সাউন্ড বক্সের উচ্চশব্দে পরীক্ষার্থীদের সমস্যা হচ্ছে। এছাড়াও সন্ধ্যা হলে ছেলেরা পড়ালেখা বাদ দিয়ে মেলায় চলে যায়।

চোখের সামনে এমন অশ্লীলতার মেলা চললে নিজেদের আত্মসম্মান বোধ আর থাকে না। নৃত্যের সময় নর্তকীদের সাথে আবার অনেকেই অশ্লীলতায় অংশ নিয়ে আরো অনেক বেশি টাকা ব্যয় করছে। তারা বলেন,মেলার আয়োজক কমিটি টাকা রোজগারের জন্য পরীক্ষার মধ্যেই মেলা চালু করেছে,যা নিন্দনীয়। দ্রুত এই নোংরা মেলায় এমন অশ্লীলতা বন্ধে তারা জেলা প্রশাসক ও ডিআইজি রাজশাহী রেঞ্জ বরাবর আবেদন জানিয়েছেন।

মেলা কমিটির সভাপতি কাঞ্চন চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক বলেন গ্রামীণ সংস্কৃতির উন্নয়নের জন্য মেলায় প্রতিবছর যাত্রাপালার আয়োজন করা হয়। এ বছর আমাদের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কথামতো মেলা পরিচালনা করছি। তিনি ১৫ দিনের মেলার পারমিশন নিয়ে দিয়েছেন। তিনিই আমাদের মেলার সকল বিষয় দেখছেন। অনেকেই যাত্রাপালায় অশ্লীল নৃত্য হচ্ছে বলে অভিযোগ করছে। তবে আমাদের পুরো মেলা জুড়ে সিসি ক্যামেরা লাগানো আছে।

মেলায় কোন আর অশ্লীল নৃত্য হচ্ছে না বলে জানান তারা। এদিকে এসএসসি পরিক্ষার সময়ে পরীক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিত্বে সরকারি রেজিস্ট্রেশন ভুক্ত সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন “জাতীয় সাংবাদিক সংস্থা” রাজশাহী বিভাগের সভাপতি মো: নুরে ইসলাম মিলন নওগাঁ নিয়ামতপুরের শত বছরের পুরনো প্রেম গোসাই মেলায় এমন উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স বাজিয়ে নোংরা ও অশ্লীল নৃত্য বন্ধে রাজশাহী বিভাগীয় কমিশনার ও ডি.আই.জি রাজশাহী বরাবর অভিযোগ দিয়েছেন।

জানতে চাইলে অভিযোগকারী মো: নুরে ইসলাম মিলন বলেন,আমরা মেলা শুরুর দিন থেকে নওগাঁ জেলা প্রশাসক ও নিয়ামতপুর থানাকে এমন উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স বাজিয়ে নোংরা ও অশ্লীল নৃত্য বন্ধে বলা হলেও তা হয়নি। বরং নিয়ামতপুর থানার পোশাক পরিহিত পুলিশ সদস্যদের মেলায় যাত্রার নামে চলা এমন নারীদেহের অশ্লীল নগ্ন নৃত্য উপভোগ করতে দেখা যায়।

নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা বলেন, আমাদের কাছে মেলা করার অনুমতির একটি আবেদন জমা দিলে তার পেক্ষিতে আমরা ধর্মীও মেলার জন্য আগামী ১৪ ই ফেব্রুয়ারী পর্যন্ত অনুমতি প্রদান করেছি মেলায় যাত্রা বা সার্কাসের নামে নোংরা কিছু প্রদর্শন হলে আমরা ব্যবস্থা নেবো বলে জানান তিনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 6 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক